1 Chronicles 5:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বূষের সন্তান যহদোর সন্তান যিশীশয়ের সন্তান মিকাইলের সন্তান গিলিয়দের সন্তান যারোহের সন্তান হূরির সন্তান যে অবীহয়িল, তারা সেই অবীহয়িলের সন্তান।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এরা হলেন বূষের ছেলে যহদোর, তার ছেলে যিশীশয়, তার ছেলে মীখায়েল, তার ছেলে গিলিয়দ, তার ছেলে যারোহ, তার ছেলে হূরি, তার ছেলে যে অবীহয়িল, এরা সব তাঁর ছেলে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বূষের সন্তান যহদোর সন্তান যিশীশয়ের সন্তান মীখায়েলের সন্তান গিলিয়দের সন্তান যারোহের সন্তান হূরির সন্তান যে অবীহয়িল, তাহারা সেই অবীহয়িলের সন্তান।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বূষের সন্তান যহদোর সন্তান যিশীশয়ের সন্তান মীখায়েলের সন্তান গিলিয়দের সন্তান যারোহের সন্তান হূরির সন্তান যে অবীহয়িল, তাহারা সেই অবীহয়িলের সন্তান।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এরা ছিল হূরির ছেলে অবীহয়িলের বংশের লোক। হূরির বাবা ছিল যারোহ, যারোহের বাবা গিলিয়দ, গিলিয়দের বাবা মীখায়েল, মীখায়েলের বাবা যিশীশয়, যিশীশয়ের বাবা যহদো এবং যহদোর বাবা বূষ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এরা ছিল হূরির ছেলে অবীহয়িলের বংশের লোক। হূরির পিতা ছিল যারোহ, যারোহের পিতা গিলিয়দ, গিলিয়দের পিতা মিকাইল, মিকাইলের পিতা যিশীশয়, যিশীশয়ের পিতা যহদো এবং যহদোর পিতা বূষ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এরা ছিল হুরির পুত্র অবিহাইলের বংশধর। এদের পূর্বপুরুষদের বংশতালিকা দেওয়া হলঃ অবিহাইল, যারোয়া, গিলিয়দ, মিখায়েল, যিশিশয়, যহ্‌দো, বুষ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এঁরা সকলেই হূরির পুত্র অবীহয়িলের উত্তরপুরুষ| আবার হূরি ছিলেন যারোহর পুত্র, যারোহ গিলিয়দের পুত্র, গিলিয়দ মীখায়েলের পুত্র, মীখায়েল যিশীশয়ের পুত্র, যিশীশয় যহদোর পুত্র আর যহদো ছিলেন বূষের পুত্র|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বূষের ছেলে যহদো, যহদোর ছেলে যিশীশয়, যিশীশয়ের ছেলে মীখায়েল, মীখায়েলের ছেলে গিলিয়দ, গিলিয়দের ছেলে যারোহ, যারোহের ছেলে হূরি, হূরির ছেলে অবীহয়িল, তারা সেই অবীহয়িলের ছেলে।