1 Chronicles 5:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা গিলিয়দের বাশনে ও সেখানকার উপনগরগুলো এবং তাদের সীমা পর্যন্ত শারোণের সমস্ত পরিসরে বাস করতো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
গাদ বংশীয় লোকেরা গিলিয়দে, বাশনে ও সেখানকার প্রত্যন্ত গ্রামগুলিতে, ও শারোণের সব চারণভূমি পর্যন্ত ছড়িয়ে-ছিটিয়ে বসবাস করতেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা গিলিয়দে বাশনে ও তাথাকার উপনগর সকলে এবং তাহাদের সীমা পর্য্যন্ত শারোণের সমস্ত পরিসরে বাস করিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা গিলিয়দের বাশনে ও তথাকার উপনগর সকলে এবং তাহাদের সীমা পর্যন্ত শারোণের সমস্ত পরিসরে বাস করিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
গাদ-গোষ্ঠীর লোকেরা বাশন দেশে, গিলিয়দে এবং সেখানকার গ্রামগুলোতে আর শারোণ এলাকার সমস্ত পশু চরাবার জায়গায় বাস করত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
গাদ-গোষ্ঠীর লোকেরা বাশন দেশে, গিলিয়দে এবং সেখানকার গ্রামগুলোতে আর শারোণ এলাকার সমস্ত পশু চরাবার জায়গায় বাস করত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এরা বাশান ও গিলিয়দ প্রদেশের নগরগুলিতে ও শারোণের তৃণভূমিতে বাস করত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
গাদ পরিবারগোষ্ঠীর লোকরা গিলিয়দ অঞ্চলে বসবাস করত| এঁরা বাশন ও বাশনের পার্শ্ববর্তী ছোট খাটো শহর থেকে সীমান্তে শারোণ পর্যন্ত সমস্ত সমভূমিতে বসতি স্থাপন করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা গিলিয়দে বাশনে ও সেখানকার উপনগর সকলে এবং তাদের সীমা পর্যন্ত শারোণের সমস্ত পশু চরাবার জায়গায় বাস করত।