1 Chronicles 5:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
রূবেণ-বংশের লোকদের, গাদীয়দের ও মানশার অর্ধবংশের মধ্যে ঢাল ও তলোয়ার ধারণে ও ধনুক ব্যবহারে সমর্থ, যুদ্ধে নিপুণ চুয়াল্লিশ হাজার সাত শত ষাট জন শক্তিশালী পুরুষ যুদ্ধযাত্রা করতে সমর্থ ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রূবেণীয়, গাদীয় ও মনঃশির অর্ধেক বংশে 44,760 জন সামরিক পরিষেবার জন্য প্রস্তুত ছিল—যারা সুস্বাস্থ্যের অধিকারী ছিল এবং ঢাল ও তরোয়াল চালাতে পারত, ধনুক ব্যবহার করতে পারত, ও যুদ্ধের জন্য প্রশিক্ষিতও ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
রূবেণ-সন্তানগণের, গাদীয়দের ও মনঃশির অর্দ্ধবংশের মধ্যে ঢাল ও খড়্গ ধারণে এবং ধনুক ব্যবহারে সমর্থ, যুদ্ধে নিপুন চোয়াল্লিশ সহস্র সাত শত ষাট জন বিক্রমী পুরুষ যুদ্ধযাত্রা-করিতে সমর্থ ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
রূবেণ-সন্তানগণের, গাদীয়দের ও মনঃশির অর্ধবংশের মধ্যে ঢাল ও খড়্গ ধারণে ও ধনুক ব্যবহারে সমর্থ, যুদ্ধে নিপুণ চুয়াল্লিশ সহস্র সাত শত ষাট জন বিক্রমশালী পুরুষ যুদ্ধযাত্রা করিতে সমর্থ ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রূবেণ-গোষ্ঠীর, গাদ-গোষ্ঠীর, ও মনঃশি-গোষ্ঠীর অর্ধেক লোক থেকে চুয়াল্লিশ হাজার সাতশো ষাটজন শক্তিশালী লোক যুদ্ধের জন্য প্রস্তুত ছিল। তারা ঢাল, তলোয়ার ও ধনুকের ব্যবহার জানত এবং যুদ্ধে বেশ দক্ষ ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
রূবেণ-গোষ্ঠীর, গাদ-গোষ্ঠীর, ও মানশা-গোষ্ঠীর অর্ধেক লোক থেকে চুয়াল্লিশ হাজার সাতশো ষাটজন শক্তিশালী লোক যুদ্ধের জন্য প্রস্তুত ছিল। তারা ঢাল, তলোয়ার ও ধনুকের ব্যবহার জানত এবং যুদ্ধে বেশ দক্ষ ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রূবেণ,গাদ ও পূর্বাঞ্চলের মনঃশি গোষ্ঠীর সৈন্যসংখ্যা ছিল চুয়াল্লিশ হাজার সাতশো ষাট। এরা ঢাল তরোয়াল ও তীর-ধনুক চালনায় নিপুণ ছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রূবেণ, গাদ ও অর্ধেক মনঃশি পরিবারগোষ্ঠী থেকে 44,760 জন সাহসী লোক ছিল| ঢাল-তরোয়াল ছাড়াও তীর-ধনুক নিয়ে যুদ্ধ করাতেও তারা ছিল পারদর্শী|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
রূবেণীয়দের, গাদীয়দের ও মনঃশি গোষ্ঠীর অর্ধেক লোক থেকে চুয়াল্লিশ হাজার সাতশো ষাটজন শক্তিশালী লোক যুদ্ধের জন্য প্রস্তুত ছিল। তারা ঢাল, তলোয়ার ও ধনুকের ব্যবহার জানত এবং যুদ্ধে বেশ দক্ষ ছিল।