1 Chronicles 5:2 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যদিও এহুদা তার ভাইদের মধ্যে পরাক্রমী হল এবং তার বংশ থেকে নায়ক উৎপন্ন হলেন, কিন্তু জ্যেষ্ঠাধিকার ইউসুফের হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং যদিও যিহূদা তাঁর দাদা-ভাইদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিলেন ও তাঁর থেকেই একজন শাসনকর্তা উৎপন্ন হলেন, জেষ্ঠাধিকার কিন্তু যোষেফেরই থেকে গেল)
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ যিহূদা আপন ভ্রাতৃগণের মধ্যে পরাক্রমী হইল, এবং তাহা হইতে নায়ক উৎপন্ন হইলেন, কিন্তু জ্যেষ্ঠাধিকার যোষেফের হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ যিহূদা তাহার ভ্রাতৃগণের মধ্যে পরাক্রমী হইল, এবং তাহা হইতে নায়ক উৎপন্ন হইলেন, কিন্তু জ্যেষ্ঠাধিকার যোষেফের হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আবার যদিও ভাইদের গোষ্ঠীর মধ্যে যিহূদা-গোষ্ঠী সবচেয়ে শক্তিশালী ছিল এবং তাঁর গোষ্ঠী থেকেই নেতা বেছে নেওয়া হয়েছিল তবুও বড় ছেলের অধিকার যোষেফই পেয়েছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আবার যদিও ভাইদের গোষ্ঠীর মধ্যে এহুদা-গোষ্ঠী সবচেয়ে শক্তিশালী ছিল এবং তাঁর গোষ্ঠী থেকেই নেতা বেছে নেওয়া হয়েছিল তবুও বড় ছেলের অধিকার ইউসুফই পেয়েছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহুদা গোষ্ঠীর লোকেরা যদিও অন্যান্য গোষ্ঠীর চয়ে শক্তিশালী হয়ে উঠেছিল এবং এই গোষ্ঠী থেকেই রাজাদের অভ্যুত্থান হয়েছিল, তবুও উত্তরাধিকার ছিল যোষেফ গোষ্ঠীর)।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ যিহূদা নিজের ভাইদের মধ্যে শক্তিশালী হল এবং তাঁর থেকেই নেতা সৃষ্টি হয়েছিল, কিন্তু বড় ছেলের অধিকার যোষেফের হল।