1 Chronicles 5:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা তাদের বিরুদ্ধে সাহায্য পেল; তাতে হাগরীয়েরা ও তাদের সঙ্গী সমস্ত লোককে তাদের হাতে তুলে দেওয়া হল, কেননা তারা যুদ্ধে আল্লাহ্র কাছে মুনাজাত করেছিল, আর তিনি তাদের মুনাজাত শুনলেন, যেহেতু তারা তাঁর উপর ভরসা করেছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এদের বিরুদ্ধে যুদ্ধ করার সময় তারা সাহায্য পেয়েছিল, এবং ঈশ্বর হাগরীয় ও তাদের মিত্রশক্তিকে তাদের হাতে সঁপে দিলেন, কারণ যুদ্ধ চলার সময় তারা তাঁর কাছে কেঁদেছিল। তিনি তাদের প্রার্থনার উত্তর দিলেন, যেহেতু তারা তাঁর উপর ভরসা রেখেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা তাহাদের বিপরীতে সাহায্য পাইল; তাহাতে হাগরীয়েরা ও তাহাদের সঙ্গী সমস্ত লোক তাহাদের হস্তে সমর্পিত হইল, কেননা তাহারা সংগ্রামে ঈশ্বরের কাছে ক্রন্দন করিল, আর তিনি তাহাদের প্রার্থনা শুনিলেন, যেহেতুক তাহারা তাঁহাতে বিশ্বাস করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা তাহাদের বিরুদ্ধে সাহায্য পাইল; তাহাতে হাগরীয়েরা ও তাহাদের সঙ্গী সমস্ত লোক তাহাদের হস্তে সমর্পিত হইল, কেননা তাহারা যুদ্ধে ঈশ্বরের নিকটে ক্রন্দন করিল, আর তিনি তাহাদের প্রার্থনা শুনিলেন, যেহেতু তাহারা তাঁহাতে বিশ্বাস করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এদের সংগে যুদ্ধ করবার সময় ঈশ্বর তাদের সাহায্য করেছিলেন। তিনি হাগরীয় ও তাদের পক্ষের সমস্ত লোকদের তাদের হাতে তুলে দিয়েছিলেন, কারণ যুদ্ধের সময় তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিল। তারা তাঁর উপর নির্ভর করেছিল বলে তিনি তাদের প্রার্থনার উত্তর দিয়েছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এদের সংগে যুদ্ধ করবার সময় আল্লাহ্ তাদের সাহায্য করেছিলেন। তিনি হাগরীয় ও তাদের পক্ষের সমস্ত লোকদের তাদের হাতে তুলে দিয়েছিলেন, কারণ যুদ্ধের সময় তারা আল্লাহ্র কাছে মুনাজাত করেছিল। তারা তাঁর উপর ভরসা করেছিল বলে তিনি তাদের মুনাজাতের জবাব দিয়েছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এরা ঈশ্বরে নির্ভরশীল ছিল এবং তাঁর কাছে সাহায্য প্রার্থনা করেছিল। ঈশ্বর তাদের প্রার্থনা পূর্ণ করেছিলেন এবং হগরাতী উপজাতি ও তাদের মিত্রদের বিরুদ্ধে তাদের জয়যুক্ত করেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মনঃশি, রূবেণ ও গাদ পরিবারগোষ্ঠীর লোকরা সর্বশক্তিমান ঈশ্বরের কাছে যুদ্ধে তাদের সাহায্য করার জন্য প্রার্থনা করেন| ঈশ্বর তাদের সাহায্য করেন কারণ তারা তাঁকে বিশ্বাস করেছিল এবং তারা হাগরীয়দের ও অন্যান্য সকলকে যুদ্ধে পরাস্ত করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এদের বিরুদ্ধে যুদ্ধ করবার দিন ঈশ্বর তাদের সাহায্য করেছিলেন। তিনি হাগরীয় ও তাদের পক্ষের সমস্ত লোকদের তাদের হাতে তুলে দিয়েছিলেন, কারণ যুদ্ধের দিন তারা ঈশ্বরের কাছে কেঁদেছিল। তারা তাঁর উপর নির্ভর করেছিল বলে তিনি তাদের প্রার্থনার উত্তর দিয়েছিলেন।