1 Chronicles 5:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তারা ওদের পশুধন, অর্থাৎ পঞ্চাশ হাজার উট, আড়াই লক্ষ ভেড়া, দুই হাজার গাধা এবং এক লক্ষ মানুষ নিয়ে গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা হাগরীয়দের গবাদি পশুপাল দখল করে নিয়েছিল: 50,000-টি উট, 2,50,000-টি মেষ ও 2,000-টি গাধা। তারা 1,00,000 লোককেও বন্দি করল,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহারা উহাদের পশুধন, অর্থাৎ পঞ্চাশ সহস্র উষ্ট্র, আড়াই লক্ষ মেষ, দুই সহস্র গর্দ্দভ এবং এক লক্ষ মানবপ্রাণী লইয়া গেল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহারা উহাদের পশুধন, অর্থাৎ পঞ্চাশ সহস্র উষ্ট্র, আড়াই লক্ষ মেষ, দুই সহস্র গর্দভ এবং এক লক্ষ মনুষ্য লইয়া গেল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা হাগরীয়দের পঞ্চাশ হাজার উট, আড়াই লক্ষ ভেড়া ও দু’হাজার গাধা দখল করে নিল এবং এক লক্ষ লোককে বন্দী করে নিয়ে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা হাগরীয়দের পঞ্চাশ হাজার উট, আড়াই লক্ষ ভেড়া ও দু’হাজার গাধা দখল করে নিল এবং এক লক্ষ লোককে বন্দী করে নিয়ে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এরা শত্রুদের পঞ্চাশ হাজার উট, দুলক্ষ পঞ্চাশ হাজার মেষ এবং দুহাজার গাধা লুট করে নিয়েছিল এবং এক লক্ষ লোককে বন্দী করেছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাদের 50,000 উট, 250,000 মেষ এবং 2000 গাধা নিয়ে নেওয়া ছাড়াও তারা 100,000 ব্যক্তিকে বন্দী করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা হাগরীয়দের পঞ্চাশ হাজার উট, আড়াই লক্ষ ভেড়া ও দুই হাজার গাধা দখল করে নিল এবং এক লক্ষ লোককে বন্দী করে নিয়ে গেল।