1 Chronicles 5:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাস্তবিক, অনেকে নিহত হল, কারণ ঐ যুদ্ধ আল্লাহ্ থেকে হয়েছিল। আর তারা বন্দীত্বের সময় পর্যন্ত ওদের স্থানে বাস করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং আরও অনেকে মারা পড়েছিল, কারণ যুদ্ধটি ঈশ্বরেরই ছিল। এবং নির্বাসনকাল পর্যন্ত তারা দেশটি অধিকার করেই থেকে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বাস্তবিক অনেকে হত হইল, কারণ ঐ যুদ্ধ ঈশ্বর হইতে হইয়াছিল। আর তাহারা বন্দিত্বের সময় পর্য্যন্ত উহাদের স্থানে বাস করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বাস্তবিক, অনেকে মারা পড়িল, কারণ ঐ যুদ্ধ ঈশ্বর হইতে হইয়াছিল। আর তাহারা বন্দিত্বের সময় পর্যন্ত উহাদের স্থানে বাস করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এছাড়া শত্রুদের অনেকে মারা পড়ল, কারণ ঈশ্বরের পরিচালনায় এই যুদ্ধ হয়েছিল। ইস্রায়েলীয়েরা বন্দী হবার আগ পর্যন্ত সেখানে বাস করত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এছাড়া শত্রুদের অনেকে মারা পড়ল, কারণ আল্লাহ্র পরিচালনায় এই যুদ্ধ হয়েছিল। বনি-ইসরাইলরা বন্দী হবার আগ পর্যন্ত সেখানে বাস করত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শত্রুপক্ষের বহু লোককে তারা হত্যা করেছিল কারণ এই যুদ্ধ ছিল ঈশ্বরের অভিপ্রেত নির্বাসনের আগে পর্যন্ত তারা এই অঞ্চলে বাস করেছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর স্বয়ং রূবেণের বংশের লোকদের সহায় হওয়ায় বহু হাগরীয় যুদ্ধে নিহত হন এবং অতঃপর মনঃশি, রূবেণ ও গাদ পরিবারের লোকেরা হাগরীয়দের বাসভূমিতে থাকতে শুরু করেন| ইস্রায়েলের লোকরা বন্দী হওয়ার আগে পর্যন্ত তাঁরা ওখানেই বাস করেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রকৃত পক্ষে অনেকে মারা গেল, কারণ ঈশ্বরের পরিচালনায় এই যুদ্ধ হয়েছিল। আর তারা বন্দী হবার দিন পর্যন্ত ওখানে বাস করল।