1 Chronicles 5:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মানশার অর্ধেক বংশের সন্তানরা সেই দেশে বাস করতো; তারা বৃদ্ধি পেয়ে বাশন থেকে বাল-হর্মোণ, সনীর ও হর্মোণ পর্বত পর্যন্ত বিস্তৃত হয়েছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মনঃশির অর্ধেক বংশের লোকেরা সংখ্যায় প্রচুর ছিল; তারা সেই দেশে বাশন থেকে বায়াল-হর্মোণ, অর্থাৎ সনীর (হর্মোণ পর্বত) পর্যন্ত বসতি স্থাপন করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর মনঃশির অর্দ্ধবংশের সন্তানগণ সেই দেশে বসতি করিত; তাহারা বৃদ্ধি পাইয়া বাশন অবধি বাল হর্ম্মোণ, সনীর ও হর্ম্মোণ পর্ব্বত পর্য্যন্ত ব্যাপিয়া গিয়াছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর মনঃশির অর্ধবংশের সন্তানগণ সেই দেশে বসতি করিত; তাহারা বৃদ্ধি পাইয়া বাশন হইতে বাল-হর্মোণ, সনীর ও হর্মোণ পর্বত পর্যন্ত ব্যাপিয়া গিয়াছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মনঃশি-গোষ্ঠীর অর্ধেক লোক বাশন থেকে বাল-হর্মোণ, সনীর ও হর্মোণ পাহাড় পর্যন্ত যে জায়গাগুলো ছিল সেখানে বাস করতে লাগল। তারা সংখ্যায় অনেক ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মানশা-গোষ্ঠীর অর্ধেক লোক বাশন থেকে বাল-হর্মোণ, সনীর ও হর্মোণ পাহাড় পর্যন্ত যে জায়গাগুলো ছিল সেখানে বাস করতে লাগল। তারা সংখ্যায় অনেক ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পূর্বাঞ্চলের মনঃশি গোষ্ঠীর লোকেরা বাশান প্রদেশের উত্তরে বেল-হারমোন, সনির এবং হারমোন পর্বত পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় বসতি স্থাপন করে। তাদের জনসংখ্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মনঃশির পরিবারগোষ্ঠীর অর্ধেক লোক বাল্-হর্ম্মোণ, সনীর ও হর্ম্মোণ পর্বত পর্যন্ত বাশন অঞ্চলে বসবাস করতেন| এমশঃ তাঁরা একটি বড় গোষ্ঠীতে পরিণত হয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মনঃশি গোষ্ঠীর অর্ধেক লোক সেই দেশে বাস করত; তারা সংখ্যায় বেড়ে গিয়ে বাশন থেকে বাল হর্মোণ, সনীর ও হর্মোণ পাহাড় পর্যন্ত ছড়িয়ে পড়েছিল।