1 Chronicles 5:24 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এসব লোক তাদের পিতৃকুলপতি ছিলেন; এফর, যিশী, ইলীয়েল, অস্রীয়েল, ইয়ারমিয়া, হোদবিয় ও যহদীয়েল, এসব বলবান বীর ও বিখ্যাত লোক নিজ নিজ পিতৃকুলের প্রধান ছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এরাই তাদের পরিবারের কর্তা ছিলেন: এফর, যিশী, ইলীয়েল: অস্রীয়েল, যিরমিয়, হোদবিয় ও যহদীয়েল। তারা সাহসী যোদ্ধা, বিখ্যাত পুরুষ, ও তাদের পরিবারের কর্তা ছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই সকল লোক তাহাদের পিতৃকুলপতি ছিলেন; এফর, যিশী, ইলীয়েল, অস্রীয়েল, যিরমিয়, হোদবিয় ও যহদীয়েল, এই সকল বলবান বীর ও বিখ্যাত লোক আপন আপন পিতৃকুলের পতি ছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই সকল লোক তাহাদের পিতৃকুলপতি ছিলেন; এফর, যিশী, ইলীয়েল, অস্রীয়েল, যিরমিয়, হোদবিয় ও যহদীয়েল, এই সকল বলবান বীর ও বিখ্যাত লোক আপন আপন পিতৃকুলের পতি ছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের বংশের নেতাদের নাম ছিল এফর, যিশী, ইলীয়েল, অস্রীয়েল, যিরমিয়, হোদবিয় ও যহদীয়েল। এই সব শক্তিশালী যোদ্ধারা বিখ্যাত লোক ছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের বংশের নেতাদের নাম ছিল এফর, যিশী, ইলীয়েল, অস্রীয়েল, ইয়ারমিয়া, হোদবিয় ও যহদীয়েল। এই সব শক্তিশালী যোদ্ধারা বিখ্যাত লোক ছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নিম্নলিখিত ব্যক্তিরা ছিলেন এই গোষ্ঠীর প্রধানঃ এফর, যিশি, ইলিয়েল, অস্রিয়েল, যিরমিয়, হোদভিয় এবং যাহ্দিয়েল। এঁরা ছিলেন গোষ্ঠীর বিখ্যাত যোদ্ধা ও নেতা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এফর, যিশী, ইলীয়েল, অস্রীয়েল, যিরমিয়, হোদবিয়, যহদীয়েল প্রমুখ বিখ্যাত সাহসী বীররা ছিলেন এঁদের নেতা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এইসব লোক তাদের বংশের নেতা ছিলেন এফর, যিশী, ইলীয়েল, অস্রীয়েল, যিরমিয়, হোদবিয় ও যহদীয়েল। এই সব শক্তিশালী বীর ও বিখ্যাত লোকেরা নিজের নিজের পরিবারের নেতা ছিলেন।