1 Chronicles 5:25 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা তাদের পূর্বপুরুষদের আল্লাহ্‌র বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গ করে করলো এবং আল্লাহ্‌ সেই দেশীয় যে জাতিদের তাদের সম্মুখ থেকে ধ্বংস করেছিলেন, তারা তাদের দেবতাদের পিছনে চলে জেনাকারী হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু তারা তাদের পূর্বপুরুষদের ঈশ্বরের প্রতি অবিশ্বস্ত হলেন এবং তারা দেশের লোকদের সেইসব দেবতার উদ্দেশে বেশ্যাবৃত্তি চালিয়েছিলেন, ঈশ্বর যাদের তাদের সামনেই ধ্বংস করেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইহারা আপন পিতৃপুরুষদের ঈশ্বরের বিরুদ্ধে সত্যলঙ্ঘন করিল, এবং ঈশ্বর তদ্দেশীয় যে জাতিদিগকে তাহাদের সম্মুখ হইতে বিনষ্ট করিয়াছিলেন, তাহারা তাহাদের দেবগণের অনুগমনে ব্যভিচারী হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা তাহাদের পিতৃপুরুষদের ঈশ্বরের বিরুদ্ধে সত্যলঙ্ঘন করিল, এবং ঈশ্বর সেই দেশীয় যে জাতিদের তাহাদের সম্মুখ হইতে বিনষ্ট করিয়াছিলেন, তাহারা তাহাদের দেবগণের অনুগমনে ব্যভিচারী হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু তাঁদের পূর্বপুরুষদের ঈশ্বরের প্রতি তাঁরা বিশ্বস্ত রইলেন না। দেশের যে জাতিগুলোকে ঈশ্বর তাঁদের সামনে থেকে ধ্বংস করে দিয়েছিলেন তাদের দেব-দেবতাদের কাছে তাঁরা নিজেদের বিকিয়ে দিয়েছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু তাঁদের পূর্বপুরুষদের আল্লাহ্‌র প্রতি তাঁরা বিশ্বস্ত রইলেন না। দেশের যে জাতিগুলোকে আল্লাহ্‌ তাঁদের সামনে থেকে ধ্বংস করে দিয়েছিলেন তাদের দেব-দেবীদের কাছে তাঁরা নিজেদের বিকিয়ে দিয়েছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই অঞ্চলের লোকেরা তাদের পূর্বপুরুষদের আরাধ্য ঈশ্বরের প্রতি বিশ্বস্ত ছিল না। তারা তাঁকে পরিত্যাগ করে সেইসব জাতির দেব-দেবীর আরাধনা করত যেসব জাতিকে ঈশ্বর দেশ থেকে বিতাড়িত করেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু এঁরা তাঁদের পূর্বপুরুষের আরাধ্য ঈশ্বরের বিরুদ্ধে পাপাচরণ করে এই অঞ্চলের প্রাক-বাসিন্দাদের ভ্রান্ত দেবদেবীর আরাধনা শুরু করলেন| এ কারণেই ঈশ্বর কিন্তু প্রাক-বাসিন্দাদের ধ্বংস করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এরা নিজের পূর্বপুরুষদের ঈশ্বরের বিরুদ্ধে অবিশ্বস্ত হল এবং ঈশ্বর সেই দেশের যে জাতিদেরকে তাঁদের সামনে থেকে ধ্বংস করে দিয়েছিলেন, তারা তাদের দেব দেবতাদের অনুসরণ করে অবিশ্বস্ত হল।