1 Chronicles 5:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যখন তাদের খান্দাননামা লেখা হল, তখন নিজ নিজ গোষ্ঠী অনুসারে এই ভাইয়েরা উল্লিখিত হল; প্রধান যিয়ীয়েল ও জাকারিয়া,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বংশানুসারে তাদের আত্মীয়স্বজন, যারা তাদের বংশতালিকার আধারে নথিভুক্ত হলেন: দলনেতা যিয়ীয়েল, সখরিয়,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যখন তাহাদের বংশাবলি লেখা গেল, তখন আপন আপন গোষ্ঠী অনুসারে তাহার এই ভ্রাতৃগণ [উল্লিখিত হইল];
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যখন তাহাদের বংশাবলি লেখা গেল, তখন আপন আপন গোষ্ঠী অনুসারে তাহারা এই ভ্রাতৃগণ [উল্লিখিত হইল];
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রূবেণ-গোষ্ঠীর তালিকা বংশ অনুসারে লেখা হয়েছিল। তাদের মধ্যে প্রধান ছিলেন যিয়ীয়েল, সখরিয় ও আসসের ছেলে বেলা। আসস ছিল শেমার ছেলে এবং শেমা ছিল যোয়েলের ছেলে। এরা অরোয়ের থেকে নবো ও বাল্-মিয়োন পর্যন্ত জায়গায় বাস করত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
রূবেণ-গোষ্ঠীর তালিকা বংশ অনুসারে লেখা হয়েছিল। তাদের মধ্যে প্রধান ছিলেন যিয়ীয়েল, জাকারিয়া ও আসসের ছেলে বেলা। আসস ছিল শেমার ছেলে এবং শেমা ছিল যোয়েলের ছেলে। এরা অরোয়ের থেকে নবো ও বাল-মিয়োন পর্যন্ত জায়গায় বাস করত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রূবেণ গোষ্ঠীর বংশতালিকায় নিম্নলিখিত গোষ্ঠীপতিদের নাম পাওয়া যায়। যিইয়েল, সখরিয়
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোয়েলের ভাইদের ও তাঁর পরিবারের পরিচয় তাঁর পরিবারগোষ্ঠীর ইতিহাস অনুযায়ী ছিল নিম্নরূপ: এই বংশের বড় ছেলে ছিলেন যিয়ীয়েল, তারপর সখরিয় আর
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন তাদের বংশাবলি লেখা হল, তখন নিজের নিজের গোষ্ঠী অনুসারে তার এই ভাইদের [উল্লেখ করা হল]; প্রধান হল যিয়ীয়েল ও সখরিয়,