1 Chronicles 5:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর পূর্ব দিকে সে ফোরাত নদী থেকে (বিস্তৃত) মরুভূমির প্রবেশস্থান পর্যন্ত বাস করতো; কেননা গিলিয়দ দেশে তাদের সমস্ত পশু বৃদ্ধি পেয়েছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পূর্বদিকে তারা সেই মরুভূমির প্রান্ত পর্যন্ত বিস্তৃত এলাকা দখল করলেন, যা ইউফ্রেটিস নদী পর্যন্ত বিস্তৃত ছিল, কারণ গিলিয়দে তাদের পশুপাল বৃদ্ধি পেয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর পূর্ব্বদিকে সে ফরাৎ নদী হইতে [বিস্তৃত] প্রান্তরের প্রবেশস্থান পর্য্যন্ত বাস করিত; কেননা গিলিয়দ দেশে তাহাদের পশুগণ বৃদ্ধি পাইয়াছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর পূর্বদিকে সে ফরাৎ নদী হইতে [বিস্তৃত] প্রান্তরের প্রবেশস্থান পর্যন্ত বাস করিত; কেননা গিলিয়দ দেশে তাহাদের পশু সকল বৃদ্ধি পাইয়াছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
গিলিয়দে তাদের পশুপালের সংখ্যা বেড়ে গিয়েছিল বলে পূর্ব দিকে মরু-এলাকা যেখান থেকে শুরু হয়েছে সেই পর্যন্ত তারা দখল করে নিল। এই মরু-এলাকা ইউফ্রেটিস নদীর পশ্চিম দিকে ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
গিলিয়দে তাদের পশুপালের সংখ্যা বেড়ে গিয়েছিল বলে পূর্ব দিকে মরুভূমি যেখান থেকে শুরুহয়েছে সেই পর্যন্ত তারা দখল করে নিল। এই মরুভূমি ফোরাত নদীর পশ্চিম দিকে ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
গিলিয়দ প্রদেশে তাদের বিরাট পশুপাল ছিল। তাই তারা ইউফ্রেটিস নদীর দিকে মরু অঞ্চলের পূর্বপ্রান্ত পর্যন্ত অধিকার করেছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পূর্বদিকে ফরাৎ নদীর কাছে মরুভূমি পর্যন্ত অঞ্চলে এঁদের বসবাস ছিল| বসবাসের জন্য তাঁরা এই অঞ্চল বেছে নিয়েছিলেন কারণ তাঁদের গিলিয়দে অনেক গবাদি পশু ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর পূর্বদিকের ফরাৎ নদী থেকে [বিস্তৃত] মরু এলাকার প্রবেশস্থান পর্যন্ত বাস করত; কারণ গিলিয়দ দেশে তাদের পশুপালের সংখ্যা বেড়ে গিয়েছিল।