1 Chronicles 6:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যোহাননের পুত্র অসরিয়; ইনি জেরুশালেমে সোলায়মানের নির্মিত গৃহে ইমামের কাজ করতেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যোহানন অসরিয়ের বাবা। শলোমন জেরুশালেমে যে মন্দির নির্মাণ করেছিলেন, অসরিয় সেখানেই যাজকরূপে সেবাকাজ করতেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইনি যিরূশালেমে শলোমনের নির্ম্মিত গৃহে যাজকীয় কর্ম্ম করিতেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যোহাননের পুত্র অসরিয়; ইনি যিরূশালেমে শলোমনের নির্মিত গৃহে যাজকীয় কর্ম করিতেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যোহাননের ছেলে অসরিয়। ইনি যিরূশালেমে শলোমনের তৈরী উপাসনা-ঘরে পুরোহিতের কাজ করতেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যোহাননের ছেলে অসরিয়। ইনি জেরুজালেমে সোলায়মানের তৈরী বায়তুল-মোকাদ্দসে ইমামের কাজ করতেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অসরিয় (ইনি জেরুশালেমে রাজা শলোমনের নির্মিত মন্দিরে পৌরোহিত্য করতেন)
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোহাননের পুত্রের নাম অসরিয়| এই অসরিয় শলোমনের জেরুশালেমে বানানো মন্দিরের যাজক ছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যোহাননের ছেলে অসরিয়; ইনি যিরূশালেমে শলোমনের তৈরী মন্দিরে যাজকের কাজ করতেন।