1 Chronicles 6:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে সময়ে মাবুদ বখতে-নাসারের হাত দিয়ে এহুদা ও জেরুশালেমের লোকদের নিয়ে গেলেন, সেই সময় এই যিহোষাদকও গেলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু যখন নেবুখাদনেজারের হাত দিয়ে যিহূদা ও জেরুশালেমকে নির্বাসনে পাঠালেন, তখন এই যোষাদকও নির্বাসিত হলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে সময়ে সদাপ্রভু নবূখদ্‌নিৎসরের হস্ত দ্বারা যিহূদা ও যিরূশালেমের লোকদিগকে লইয়া গেলেন, তৎকালে এই যিহোষাদকও গেলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে সময়ে সদাপ্রভু নবূখদ্‌নিৎসরের হস্ত দ্বারা যিহূদা ও যিরূশালেমের লোকদিগকে লইয়া গেলেন, সেই সময় এই যিহোষাদকও গেলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু যে সময় নবূখদ্‌নিৎসরকে দিয়ে যিহূদা ও যিরূশালেমের লোকদের বন্দীদশায় পাঠিয়েছিলেন সেই সময় যিহোষাদককেও সেখানে পাঠিয়েছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ যে সময় বখতে-নাসারকে দিয়ে এহুদা ও জেরুজালেমের লোকদের বন্দীদশায় পাঠিয়েছিলেন সেই সময় যিহোষাদককেও সেখানে পাঠিয়েছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহুদীয়া ও জেরুশালেমের যে সমস্ত অধিবাসীকে প্রভু নির্বাসিত করেছিলেন, রাজা নেবুকাডনেজার যিহোসাদোককে তাদের সঙ্গে পাঠিয়ে দিয়েছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু যখন যিহূদা আর জেরুশালেমের প্রতি ক্রুদ্ধ হয়েছিলেন, যিহোষাদকও তখন বাসভূমি ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন| প্রভু নবূখদনিৎ‌সরকে দিয়ে এই সময় যিহূদা আর জেরুশালেমের সমস্ত লোকদের বন্দী করিয়ে ভিন্দেশে পাঠিয়ে ছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু যে দিন নবূখদ্‌নিৎসরকে দিয়ে যিহূদা ও যিরূশালেমের লোকদের নিয়ে গেলেন, সেই দিনের এই যিহোষাদকও গেলেন।