1 Chronicles 6:31 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
শরীয়ত-সিন্দুক নির্দিষ্ট স্থানে স্থাপিত হওয়ার পর দাউদ কিছু লোককে মাবুদের গৃহে গজলের কাজে নিযুক্ত করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
নিয়ম-সিন্দুকটি সদাপ্রভুর গৃহে বিশ্রামস্থান লাভের পর দাউদ সেই গৃহে গানবাজনা করার দায়িত্ব যাদের হাতে তুলে দিলেন, তারা এইসব লোক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
[নিয়ম-সিন্দুক] বিশ্রামস্থান প্রাপ্ত হইলে পর দায়ূদ যাঁহাদিগকে সদাপ্রভুর গৃহে গানের কার্য্যে নিযুক্ত করিলেন, তাঁহাদের নাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
[নিয়ম-সিন্দুক] বিশ্রামস্থান প্রাপ্ত হইলে পর দায়ূদ যাঁহাদিগকে সদাপ্রভুর গৃহে গানের কার্যে নিযুক্ত করিলেন, তাঁহাদের নাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সাক্ষ্য-সিন্দুকটি সদাপ্রভুর ঘরে এনে রাখবার পরে দায়ূদ কিছু লোকের উপর গান-বাজনার ভার দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সাক্ষ্য-সিন্দুকটি মাবুদের ঘরে এনে রাখবার পরে দাউদ কিছু লোকের উপর কাওয়ালী ও বাজনার ভার দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জেরুশালেমে চুক্তিসিন্দুক আনার পর রাজা দাউদ মন্দিরে ভজন গান করার জন্য নিম্নলিখিত লোকদের নিযুক্ত করেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সাক্ষ্যসিন্দুক রাখার সিন্দুকটি প্রভুর গৃহতে রাখার পর মহারাজ দায়ুদ নিম্নলিখিত ব্যক্তিদের সেখানকার ভজন ও কীর্তনের দায়িত্ব দিয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
[নিয়ম সিন্দুক] বিশ্রামস্থান পেলে পর দায়ূদ যাদেরকে সদাপ্রভুর ঘরে গানের কাজে নিযুক্ত করলেন তাদের নাম।