1 Chronicles 6:32 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা সোলায়মান যে পর্যন্ত জেরুশালেমে মাবুদের গৃহ নির্মাণ না করেন, সে পর্যন্ত তাঁরা জমায়েত-তাঁবুরূপ শরীয়ত-তাঁবুর সম্মুখে গজল পরিবেশন করে পরিচর্যা করতেন ও নিজ নিজ পালা অনুসারে নিজ নিজ কাজে নিযুক্ত থাকতেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যতদিন না শলোমন জেরুশালেমে সদাপ্রভুর মন্দির নির্মাণ করলেন, ততদিন তারা সমাগম তাঁবুর, সেই সমাগম তাঁবুর সামনে গানবাজনা সমেত পরিচর্যা করে গেলেন। তাদের জন্য নিরূপিত নিয়মানুসারে তারা তাদের কর্তব্য পালন করে যেতেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
শলোমন যে পর্য্যন্ত যিরূশালেমে সদাপ্রভুর গৃহ নির্ম্মাণ না করেন, সে পর্য্যন্ত তাঁহারা সমাগম-তাম্বুরূপ আবাসের সম্মুখে গান দ্বারা পরিচর্য্যা করিতেন ও আপন আপন পালা অনুসারে আপন আপন কার্য্যে নিযুক্ত থাকিতেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
শলোমন যে পর্যন্ত যিরূশালেমে সদাপ্রভুর গৃহ নির্মাণ না করেন, সেই পর্যন্ত তাঁহারা সমাগম-তাম্বুরূপ আবাসের সম্মুখে গান দ্বারা পরিচর্যা করিতেন ও আপন আপন পালা অনুসারে আপন আপন কার্যে নিযুক্ত থাকিতেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শলোমন যিরূশালেমে সদাপ্রভুর ঘর তৈরী না করা পর্যন্ত সেই লোকেরা আবাস-তাম্বুর সামনে, অর্থাৎ মিলন-তাম্বুর সামনে গান-বাজনা করে সদাপ্রভুর সেবা-কাজ করত। তাদের জন্য যে নিয়ম ঠিক করে দেওয়া হয়েছিল সেই অনুসারে তারা নিজেদের কাজ করত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সোলায়মান জেরুজালেমে মাবুদের ঘর তৈরী না করা পর্যন্ত সেই লোকেরা আবাস-তাম্বুর সামনে, অর্থাৎ মিলন-তাম্বুর সামনে কাওয়ালী-বাজনা করে মাবুদের এবাদত-কাজ করত। তাদের জন্য যে নিয়ম ঠিক করে দেওয়া হয়েছিল সেই অনুসারে তারা নিজেদের কাজ করত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা শলোমন মন্দির নির্মাণ করার আগে সম্মিলন শিবিরে তারা নিয়মিত পালা করে কাজ করত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শলোমন প্রভুর জন্য জেরুশালেমে মন্দির বানানোর আগে পর্যন্ত এই সমস্ত গায়করা এই পবিত্র তাঁবু বা সমাগম তাঁবুতে তাঁদের কর্মসূচী অনুযায়ী গান-বাজনা আরাধনা করতেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শলোমন যিরূশালেমে সদাপ্রভুর ঘর তৈরী না করা পর্যন্ত সেই লোকেরা আবাস তাঁবুর সামনে, অর্থাৎ মিলন তাঁবুর সামনে গান বাজনা করে সদাপ্রভুর সেবা করত। তাদের জন্য যে নিয়ম ঠিক করে দেওয়া হয়েছিল সেই অনুসারে তারা নিজেদের কাজ করত।