1 Chronicles 6:33 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই নিযুক্ত লোকেরা ও তাঁদের সন্তানরা এই— কহাতীয়দের সন্তানদের মধ্যে হেমন গায়ক, তিনি যোয়েলের পুত্র;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এরা সেইসব লোক, যারা তাদের ছেলেদের সঙ্গে নিয়ে সেবাকাজ করে গেলেন: কহাতীয়দের মধ্যে থেকে: গায়ক হেমন, তিনি যোয়েলের ছেলে, তিনি শমূয়েলের ছেলে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই নিযুক্ত লোকেরা ও তাঁহাদের সন্তানগণ এই; কহাতীয়দের সন্তানগণের মধ্যে—হেমন গায়ক, তিনি যোয়েলের পুত্র;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই নিযুক্ত লোকেরা ও তাঁহাদের সন্তানগণ এই- কহাতীয়দের সন্তানগণের মধ্যে- হেমন গায়ক, তিনি যোয়েলের পুত্র; ইনি শমূয়েলের পুত্র,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই সেবা-কাজে যে সব লোকেরা এবং তাদের বংশধরেরা নিযুক্ত হয়েছিল তারা হল: কহাতীয়দের মধ্যে ছিলেন গায়ক হেমন। হেমন ছিলেন যোয়েলের ছেলে, যোয়েল শমূয়েলের ছেলে,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই এবাদত-কাজে যে সব লোকেরা এবং তাদের বংশধরেরা নিযুক্ত হয়েছিল তারা হল: কহাতীয়দের মধ্যে ছিলেন কাওয়াল হেমন। হেমন ছিলেন যোয়েলের ছেলে, যোয়েল শামুয়েলের ছেলে,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই কাজে যারা নিযুক্ত হয়েছিল তাদের বংশতালিকা: কহাৎ গোষ্ঠী: যোয়েলর পুত্র হেমন, ইনি প্রথম গায়কদলের পরিচালক। যাকোব পর্যন্ত তাঁর ঊর্ধ্বতন পূর্বপুরুষদের তালিকা: হেমন, যোয়েল, শমুয়েল,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এঁরা হলেন কহাতের পরিবারের: যোয়েলের পুত্র গায়ক হেমন, যোয়েলের পিতা শমূয়েল,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই সেবার কাজে যে সব লোকেরা এবং তাদের বংশধরেরা নিযুক্ত হয়েছিল তারা হল: কহাতীয়দের মধ্যে ছিলেন গায়ক হেমন। তিনি ছিলেন যোয়েলের ছেলে, যোয়েল শমূয়েলের ছেলে,