1 Chronicles 6:44 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এঁদের ভাইয়েরা মরারি-সন্তানেরা এঁদের বাম দিকে দাঁড়াতেন; এথন কীশির পুত্র, ইনি অব্দির পুত্র, ইনি মল্লুকের পুত্র,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং তাদের সহকর্মীদের মধ্যে থেকে, মরারীয়রা তাঁর বাঁদিকে দাঁড়াতেন: এথন কীশির ছেলে, তিনি অব্দির ছেলে, তিনি মল্লুকের ছেলে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইহাঁদের ভ্রাতৃগণ মরারি-সন্তানেরা ইহাঁদের বাম দিকে দাঁড়াইতেন; এথন কীশির পুত্র, ইনি অব্দির পুত্র, ইনি মল্লূকের পুত্র,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইঁহাদের ভ্রাতৃগণ মরারি-সন্তানেরা ইঁহাদের বাম দিকে দাঁড়াইতেন; এথন কীশির পুত্র, ইনি অব্দির পুত্র, ইনি মল্লুকের পুত্র,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের আত্মীয়েরা, অর্থাৎ মরারীয় গায়ক দল হেমনের বাঁ দিকে দাঁড়াত। এথন ছিলেন কীশির ছেলে, কীশি অব্দির ছেলে, অব্দি মল্লুকের ছেলে,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের আত্মীয়রা, অর্থাৎ মরারীয় কাওয়াল দল হেমনের বাঁ দিকে দাঁড়াত। এথন ছিলেন কীশির ছেলে, কীশি অব্দির ছেলে, অব্দি মল্লুকের ছেলে,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মরারি গোষ্ঠীর এথান ছিলেন তৃতীয় গায়কদলের পরিচালক। লেবী পর্যন্ত তাঁর ঊর্ধ্বতন পূর্বপুরুষদের তালিকা: এথন, কিশি অব্দি, মল্লুখ,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মরারির উত্তরপুরুষরা হেমন আর আসফের আত্মীয় ছিলেন এবং তাঁরা হেমনের বাঁদিকে দাঁড়িয়ে গান করতেন| এথন ছিলেন কীশির পুত্র, কীশি অব্দির পুত্র, অব্দি মল্লূকের পুত্র,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁদের সহকর্মীরা, অর্থাৎ মরারির ছেলেরা এদের বাম দিকে দাঁড়াতেন। এথন ছিলেন কীশির ছেলে, কীশি অব্দির ছেলে, অব্দি মল্লুকের ছেলে,