1 Chronicles 6:48 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁদের ভাই অন্যান্য লেবীয়দেরকে আল্লাহ্র গৃহরূপ শরীয়ত-তাঁবুর সমস্ত সেবাকর্মের জন্য দেওয়া হয়েছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের সাথী লেবীয়দেরও সদাপ্রভুর গৃহের, সেই সমাগম তাঁবুর অন্যান্য সব কাজকর্ম করার দায়িত্ব দেওয়া হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহাদের ভ্রাতৃগণ লেবীয়েরা ঈশ্বরের গৃহরূপ আবাসের সমস্ত সেবাকর্ম্মের নিমিত্ত দত্ত হইয়াছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাঁহাদের ভ্রাতৃগণ লেবীয়েরা ঈশ্বরের গৃহরূপ আবাসের সমস্ত সেবাকর্মের জন্য দত্ত হইয়াছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের আত্মীয় অন্যান্য লেবীয়েরা আবাস-তাম্বুর, অর্থাৎ ঈশ্বরের ঘরের অন্যান্য সমস্ত কাজে নিযুক্ত হয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের আত্মীয় অন্যান্য লেবীয়রা আবাস-তাম্বুর, অর্থাৎ আল্লাহ্র ঘরের অন্যান্য সমস্ত কাজে নিযুক্ত হয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এঁদের জ্ঞাতিবর্গ মন্দিরের আরও অন্যান্য কাজে নিযুক্ত হয়েছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হেমন আর আসফের ভাইরাও লেবীয় পরিবারগোষ্ঠীর সদস্য ছিলেন| লেবির পরিবারগোষ্ঠীকে লেবীয়ও বলা হত|ঈশ্বরের গৃহ, পবিত্র তাঁবুতে কাজ করার জন্যই লেবীয়দের বেছে নেওয়া হয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁদের সঙ্গী লেবীয়দের আবাস তাঁবুর, অর্থাৎ ঈশ্বরের গৃহের অন্যান্য সমস্ত কাজে নিযুক্ত করা হয়েছিল।