1 Chronicles 6:49 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু হারুন ও তাঁর পুত্ররা পোড়ানো-কোরবানী কোরবানগাহ্‌র ও ধূপগাহের উপরে উপহার পোড়াতেন, আল্লাহ্‌র গোলাম মূসার সমস্ত হুকুম অনুসারে মহা পবিত্র স্থানের সমস্ত কাজ এবং ইসরাইলের জন্য কাফ্‌ফারা করতেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু হারোণ ও তাঁর বংশধররাই মহাপবিত্রস্থানে যা যা করণীয়, সেই প্রথানুসারে হোমবলির বেদির ও ধূপবেদির উপর উপহার উৎসর্গ করার মাধ্যমে ঈশ্বরের দাস মোশির দেওয়া আদেশানুসারে ইস্রায়েলের জন্য প্রায়শ্চিত্ত করতেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু হারোণ ও তাঁহার পুত্রগণ হোমীয় যজ্ঞবেদির ও ধূপবেদির উপরে উপহার দাহ করিতেন, ঈশ্বরের দাস মোশির সমস্ত আজ্ঞানুসারে অতিপবিত্র স্থানের সমস্ত কার্য্য এবং ইস্রায়েলের জন্য প্রায়শ্চিত্ত করিতেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু হারোণ ও তাঁহার পুত্রগণ হোমীয় যজ্ঞবেদির ও ধূপবেদির উপরে উপহার দাহ করিতেন, ঈশ্বরের দাস মোশির সমস্ত আজ্ঞানুসারে অতিপবিত্র স্থানের সমস্ত কার্য এবং ইস্রায়েলের জন্য প্রায়শ্চিত্ত করিতেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু হারোণ ও তাঁর বংশের লোকেরা ঈশ্বরের দাস মোশির সমস্ত আদেশ অনুসারে পোড়ানো-উৎসর্গের বেদী ও ধূপ-বেদীর উপরে উৎসর্গের অনুষ্ঠান করতেন এবং মহাপবিত্র স্থানে যা কিছু করবার দরকার তা করতেন আর ইস্রায়েল জাতির পাপ ঢাকা দেবার ব্যবস্থা করতেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু হারুন ও তাঁর বংশের লোকেরা আল্লাহ্‌র গোলাম মূসার সমস্ত হুকুম অনুসারে পোড়ানো-কোরবানীর কোরবানগাহ্‌ ও ধূপগাহের উপরে কোরবানী দিতেন এবং মহাপবিত্র স্থানে যা কিছু করবার দরকার তা করতেন আর ইসরাইল জাতির গুনাহ্‌ ঢাকা দেবার ব্যবস্থা করতেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হারোণ ও তাঁর বংশধরেরা উপাসনালয়ে ধূপ জ্বালাতেন ও বেদীর উপরে হোমবলি উৎসর্গ করতেন। মহাপবিত্র স্থানে উপাসনা ও ইসরায়েলীদের প্রায়শ্চিত্ত বলি উৎসর্গ করার দায়িত্ব তাঁদের উপরে ছিল। ঈশ্বরের সেবক মোশির নির্দেশ অনুযায়ী তাঁরা সব কাজ করতেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তবে বেদীতে ধুপধূনো দেবার এবং হোমবলি ও বলিদানের অধিকার ছিল শুধুমাত্র হারোণের উত্তরপুরুষদের| প্রভুর গৃহের পবিত্রতম স্থানের সমস্ত কাজ করতেন হারোণের পরিবারের সদস্যরা| ইস্রায়েলের লোকদের প্রায়শ্চিত্ত করাবার জন্য যে সমস্ত আচার অনুষ্ঠান করা হত সেটিও তাঁরাই করতেন| তাঁরা প্রভুর দাস মোশি প্রদত্ত সমস্ত বিধি ও আইনগুলি মেনে চলতেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু হারোণ ও তাঁর ছেলেরা ঈশ্বরের দাস মোশির সমস্ত আদেশ অনুসারে হোমযজ্ঞ বেদী ও ধূপবেদীর ওপরে উপহার দাহ করতেন এবং মহাপবিত্র স্থানে যা কিছু করবার দরকার তা করতেন আর ইস্রায়েলের পাপ মোচনের জন্য ব্যবস্থা করতেন।