1 Chronicles 6:54 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তাঁদের সীমার মধ্যে শিবিরের সন্নিবেশ অনুসারে এসব তাঁদের বাসস্থান; কহাতীয় গোষ্ঠীভুক্ত হারুন-সন্তানদের অধিকার এই, বাস্তবিক তাঁদের জন্য (প্রথম) গুলিবাঁট হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের এলাকারূপে এই স্থানগুলিই তাদের উপনিবেশ গড়ার জন্য চিহ্নিত হল: (সেগুলি হারোণের সেই বংশধরদের জন্যই চিহ্নিত হল, যারা কহাতীয় বংশোদ্ভূত ছিল, কারণ প্রথম ভাগটি তাদের জন্যই ছিল)
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাঁহাদের সীমার মধ্যে শিবির সন্নিবেশানুসারে এই সকল তাঁহাদের বাসস্থান; কহাতীয় গোষ্ঠীভুক্ত হারোণ-সন্তানগণের অধিকার এই, বাস্তবিক তাঁহাদের জন্য [প্রথম] গুঁলিবাট হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাঁহাদের সীমার মধ্যে শিবির সন্নিবেশানুসারে এই সকল তাঁহাদের বাসস্থান; কহাতীয় গোষ্ঠীভুক্ত হারোণ-সন্তানগণের অধিকার এই, বাস্তবিক তাঁহাদের জন্য [প্রথম] গুলিবাঁট হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কহাতীয় হারোণের বংশের লোকদের জন্য প্রথম গুলিবাঁট করা হয়েছিল বলে বাসস্থান হিসাবে যে সমস্ত শহর ও গ্রাম তাদের ভাগে পড়েছিল সেগুলোর মধ্যে ছিল যিহূদা-এলাকার আশ্রয়-শহর হিব্রোণ ও তার চারপাশের পশু চরাবার মাঠ। কিন্তু শহরের চারপাশের ক্ষেত-খামার ও গ্রামগুলো দেওয়া হয়েছিল যিফুন্নির ছেলে কালেবকে। এছাড়া হারোণের বংশের লোকদের দেওয়া হয়েছিল লিব্‌না, যত্তীর, ইষ্টিমোয়, হিলেন, দবীর, আশন, বৈৎশেমশ ও এগুলোর চারপাশের পশু চরাবার মাঠ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কহাতীয় হারুনের বংশের লোকদের জন্য প্রথম গুলিবাঁট করা হয়েছিল বলে বাসস্থান হিসাবে যে সমস্ত শহর ও গ্রাম তাদের ভাগে পড়েছিল সেগুলোর মধ্যে ছিল এহুদা-এলাকার আশ্রয়-শহর হেবরন ও তার চারপাশের পশু চরাবার মাঠ। কিন্তু শহরের চারপাশের ক্ষেত-খামার ও গ্রামগুলো দেওয়া হয়েছিল যিফুন্নির ছেলে কালুতকে। এছাড়া হারুনের বংশের লোকদের দেওয়া হয়েছিল লিব্‌না, যত্তীর, ইষ্টিমোয়, হিলেন, দবীর, আশন, বৈৎশেমশ ও এগুলোর চারপাশের পশু চরাবার মাঠ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হারোণের বংশধর কোহাৎ গোষ্ঠীর বসবাসের জন্য নিম্নলিখিত অঞ্চল নির্দিষ্ট হয়েছিল। লেবীয়দের জন্য নির্দিষ্ট অঞ্চলের প্রথম অংশ তারা পেয়েছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হারোণের উত্তরপুরুষরা তাদের যে জমি দেওয়া হয়েছিল সেখানে তাঁবু খাটিয়ে বসবাস করত| লেবীয়দের যে জমি দেওয়া হয়েছিল তার প্রথম অংশটি পেয়েছিল কহাত্‌ পরিবারগুলি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তাঁদের সীমার মধ্যে শিবির স্থাপন অনুযায়ী এইসব তাঁদের বাসস্থান; কহাতীয় হারোণের বংশের লোকদের জন্য প্রথম গুলিবাঁট করা হল।