1 Chronicles 6:57 — Compare Translations

7 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর হারুন-সন্তানদেরকে আশ্রয়-নগর হেবরন, আর চারণ-ভূমির সঙ্গে লিব্‌না এবং যত্তীর ও চারণ-ভূমির সঙ্গে ইষ্টিমোয়,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব হারোণের বংশধরদের দেওয়া হল হিব্রোণ (এক আশ্রয়-নগর), ও লিব্‌না, যত্তীর, ইষ্টিমোয়,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর হারোণ-সন্তানগণকে আশ্রয়-নগর হিব্রোণ, আর পরিসরের সহিত লিব্‌না, এবং যত্তীর ও পরিসরের সহিত ইষ্টিমোয়,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর হারোণ-সন্তানগণকে আশ্রয়-নগর হিব্রোণ, আর পরিসরের সহিত লিব্‌না, এবং যত্তীর ও পরিসরের সহিত ইষ্টিমোয়,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নিম্নলিখিত জনপদগুলি হারোণের বংশধরদের দেওয়া হয়েছিল: অভয় নগর হিব্রোণ, যত্তির, লিবনার সমস্ত জনপদ, ইষ্টিমোয়, হিলেন, দবির, আসন এবং বেথশেমেশ ও তার চারপাশের চারণভূমি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হারোণের উত্তরপুরুষদের হিব্রোণ, নিরাপত্তার শহর দেওয়া হয়| লিব্না, যত্তীর, ইষ্টিমোয়,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর হারোণের ছেলেদের আশ্রয় শহর হিব্রোণ, আর পশু চরাবার মাঠের সঙ্গে লিব্‌না এবং যত্তীর ও পশু চরাবার মাঠের সঙ্গে ইষ্টিমোয়,