1 Chronicles 6:60 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং বিন্‌ইয়ামীন-বংশ থেকে চারণ-ভূমির সঙ্গে সেবা, চারণ-ভূমির সঙ্গে আলেমৎ ও চারণ-ভূমির সঙ্গে অনাথোৎ দেওয়া গেল, সবসুদ্ধ তাঁদের গোষ্ঠী অনুসারে তাঁদের তেরটি নগর হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বিন্যামীন বংশ থেকে তাদের দেওয়া হল গিবিয়োন, গেবা, আলেমৎ ও অনাথোৎ, এবং সেই নগরগুলির চারণভূমিও তাদের দেওয়া হল। কহাতীয় বংশের মধ্যে ভাগ করে দেওয়া নগরের সংখ্যা দাঁড়িয়েছিল মোট তেরোটি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং বিন্যামীনবংশ হইতে পরিসরের সহিত গেবা, পরিসরের সহিত আলেমৎ ও পরিসরের সহিত অনাথোৎ দেওয়া গেল; সর্ব্বশুদ্ধ তাঁহাদের গোষ্ঠী অনুসারে তাঁহাদের তেরটী নগর হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং বিন্যামীন-বংশ হইতে পরিসরের সহিত গেবা, পরিসরের সহিত আলেমৎ ও পরিসরের সহিত অনাথোৎ দেওয়া গেল, সর্বসুদ্ধ তাঁহাদের গোষ্ঠী অনুসারে তাঁহাদের তেরটি নগর হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বিন্যামীন-গোষ্ঠীর জায়গা থেকে তাঁদের দেওয়া হল গেবা, আলেমৎ, অনাথোৎ ও এগুলোর চারপাশের পশু চরাবার মাঠ। মোট তেরোটা শহর ও গ্রাম কহাতীয় বংশগুলোর মধ্যে ভাগ করে দেওয়া হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বিন্যামীন-গোষ্ঠীর জায়গা থেকে তাঁদের দেওয়া হল গেবা, আলেমৎ, অনাথোৎ ও এগুলোর চারপাশের পশু চরাবার মাঠ। মোট তেরোটা শহর ও গ্রাম কহাতীয় বংশগুলোর মধ্যে ভাগ করে দেওয়া হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিন্যামীন গোষ্ঠীর এলাকায় চারণভূমিসহ নিম্নলিখিত জনপদগুলি তাদের দেওয়া হয়েছিল: গেবা, আলেমৎ, ও অনাথোৎ। তাদের পরিবারগুলির বসবাসের জন্য মোট তেরোটি জনপদ দেওয়া হয়েছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বিন্যামীনের পরিবারগোষ্ঠীর সদস্যরা গিবিয়োন, গেবা, অনাথোত্‌, আলেমৎ‌ প্রমুখ শহর ও তার আশেপাশের মাঠগুলি পেয়েছিলেন| কহাতের পরিবারদের তেরোটি শহর দেওয়া হয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বিন্যামীন গোষ্ঠীর জায়গা থেকে তাঁদের দেওয়া হল গেবা, আলেমৎ, অনাথোৎ ও এগুলোর চারপাশের পশু চরাবার মাঠ। মোট তেরোটা শহর ও গ্রাম কহাতীয় বংশগুলো পেয়েছিল।