1 Chronicles 6:61 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর কহাতের অবশিষ্ট সন্তানদেরকে বংশের গোষ্ঠী থেকে, অর্ধবংশ অর্থাৎ মানশার অর্ধেক থেকে, গুলিবাঁট দ্বারা দশটি নগর দেওয়া হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কহাতের বাদবাকি বংশধরদের মনঃশির অর্ধেক বংশের অধিকার থেকে দশটি নগর দেওয়া হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর কহাতের অবশিষ্ট সন্তানদিগকে বংশের গোষ্ঠী হইতে, অর্দ্ধবংশ অর্থাৎ মনঃশির অর্দ্ধেক হইতে, গুলিবাঁট দ্বারা দশটী নগর দত্ত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর কহাতের অবশিষ্ট সন্তানদিগকে বংশের গোষ্ঠী হইতে, অর্ধবংশ অর্থাৎ মনঃশির অর্ধেক হইতে, গুলিবাঁট দ্বারা দশটি নগর দত্ত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মনঃশি-গোষ্ঠীর অর্ধেক লোকদের এলাকা থেকে দশটা শহর ও গ্রাম গুলিবাঁট অনুসারে কহাতের বাকী বংশের লোকদের দেওয়া হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মানশা-গোষ্ঠীর অর্ধেক লোকদের এলাকা থেকে দশটা শহর ও গ্রাম গুলিবাঁট অনুসারে কহাতের বাকী বংশের লোকদের দেওয়া হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পশ্চিমের মনঃশি গোষ্ঠীর এলাকায় কোহাৎ গোষ্ঠীর অবশিষ্ট পরিবারগুলির জন্য দশটি নগর বন্টন করে দেওয়া হয়েছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কহাতের উত্তরপুরুষের বাদবাকি সদস্যরা মনঃশি পরিবারগোষ্ঠীর অর্ধেকের মধ্যে থেকে দশটি শহর পেয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মনঃশি গোষ্ঠীর অর্ধেক লোকদের এলাকা থেকে দশটা শহর ও গ্রাম গুলিবাঁট অনুসারে কহাতের বাকি বংশের লোকদের দেওয়া হল।