1 Chronicles 6:62 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
গের্শোমীয়দেরকে স্ব স্ব গোষ্ঠী অনুসারে ইষাখর-বংশ, আশের-বংশ, নপ্তলিবংশ ও বাশনস্থ মানশা-বংশ থেকে তেরটি নগর দেওয়া হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বংশ ধরে ধরে গের্শোনের বংশধরদের ইষাখর, আশের ও নপ্তালি বংশ থেকে, এবং মনঃশি বংশের সেই অংশ, যারা বাশনে ছিল, তাদের থেকে তোরোটি নগর দেওয়া হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
গের্শোম-সন্তানগণকে স্ব স্ব গোষ্ঠী অনুসারে ইষাখরবংশ, আশেরবংশ, নপ্তালিবংশ ও বাশনস্থ মনঃশিবংশ হইতে তেরটী নগর দত্ত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
গের্শোম-সন্তানগণকে স্ব স্ব গোষ্ঠী অনুসারে ইষাখর-বংশ, আশের-বংশ, নপ্তালি-বংশ ও বাশনস্থ মনঃশি-বংশ হইতে তেরটি নগর দত্ত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বংশ অনুসারে গের্শোনের বংশের লোকদের দেওয়া হল ইষাখর, আশের, নপ্তালি এবং বাশনের মনঃশি-গোষ্ঠীর এলাকা থেকে তেরোটা শহর ও গ্রাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বংশ অনুসারে গের্শোনের বংশের লোকদের দেওয়া হল ইষাখর, আশের, নপ্তালি এবং বাশনের মানশা-গোষ্ঠীর এলাকা থেকে তেরোটা শহর ও গ্রাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
গের্শোন গোষ্ঠীর পরিবারগুলির জন্য ইষাখর, আশের, নপ্তালি এবং পূর্বাঞ্চলের মনঃশি গোষ্ঠীর এলাকা বাশান থেকে তেরোটি জনপদ দেওয়া হয়েছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
গের্শোমের উত্তরপুরুষরা 13টি শহর পেয়েছিল| তারা শহরগুলি ইষাখর পরিবার, আশের পরিবার, নপ্তালি পরিবার, বাশনে বসবাসকারী মনঃশি পরিবারগোষ্ঠীর একাংশের কাছ থেকে পেয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বংশ অনুসারে গের্শোমের বংশের লোকদের দেওয়া হল ইষাখর, আশের, নপ্তালি এবং বাশনের মনঃশি গোষ্ঠীর এলাকা থেকে তেরোটা শহর ও গ্রাম।