1 Chronicles 6:65 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা গুলিবাঁট দ্বারা এহুদা-বংশের লোকদের বংশ ও শিমিয়োন সন্তানদের বংশ ও বিন্ইয়ামীন সন্তানদের বংশ থেকে স্ব স্ব নামে উল্লিখিত এসব নগর তাদেরকে দিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিহূদা, শিমিয়োন ও বিন্যামীন বংশ থেকে তারা সেই নগরগুলি দিয়েছিল, যেগুলির নামোল্লেখ আগে করা হয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা গুলিবাঁট দ্বারা যিহূদা-সন্তানগণের বংশ ও শিমিয়োন-সন্তানগণের বংশ ও বিন্যামীন-সন্তানগণের বংশ হইতে স্ব স্ব নামে উল্লিখিত এই সকল নগর তাহাদিগকে দিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা গুলিবাঁট দ্বারা যিহূদা-সন্তানগণের বংশ ও শিমিয়োন-সন্তানগণের বংশ ও বিন্যামীন-সন্তানগণের বংশ হইতে স্ব স্ব নামে উল্লিখিত এই সকল নগর তাহাদিগকে দিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহূদা, শিমিয়োন ও বিন্যামীন-গোষ্ঠীর এলাকা থেকে যে সব শহর ও গ্রামের নাম উল্লেখ করা হয়েছে সেগুলোও গুলিবাঁট অনুসারে দেওয়া হয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এহুদা, শিমিয়োন ও বিন্যামীন-গোষ্ঠীর এলাকা থেকে যে সব শহর ও গ্রামের নাম উল্লেখ করা হয়েছে সেগুলোও গুলিবাঁট অনুসারে দেওয়া হয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
উল্লিখিত জনপদগুলি ছাড়াও তারা যিহুদা, শিমিয়োন ও বিম্যামীন গোষ্ঠীর এলাকার জনপদগুলি লটারির সাহায্যে তাদের ভাগ করে দেওয়া হয়েছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই সমস্ত শহরই যিহূদা, শিমিয়োন ও বিন্যামীনের পরিবারগোষ্ঠীর ছিল| তাঁরাই অক্ষ নিক্ষেপ করে কোন্ লেবীয় পরিবার কোন্ শহর পাবেন তা ঠিক করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিহূদা, শিমিয়োন ও বিন্যামীন গোষ্ঠীর এলাকা থেকে যে সব শহরের নাম উল্লেখ করা হয়েছে সেগুলোও গুলিবাঁট অনুসারে দেওয়া হয়েছিল।