1 Chronicles 6:71 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর গের্শোমীয়দেরকে মানশার অর্ধবংশের গোষ্ঠী থেকে চারণ-ভূমির সঙ্গে বাশনস্থ গোলান ও চারণ-ভূমির সঙ্গে অষ্টারোৎ;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
গের্শোনীয়রা নিম্নলিখিত নগরগুলি পেয়েছিল: মনঃশির অর্ধেক বংশের অধিকার থেকে তারা পেয়েছিল বাশনে অবস্থিত গোলন ও অষ্টারোৎ, এবং সেই নগরগুলির চারণভূমিও তারা পেয়েছিল;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর গের্শোম-সন্তানগণকে মনঃশির অর্দ্ধবংশের গোষ্ঠী হইতে পরিসরের সহিত বাশনস্থ গোলন ও পরিসরের সহিত অষ্টারোৎ;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর গের্শোম-সন্তানগণকে মনঃশির অর্ধবংশের গোষ্ঠী হইতে পরিসরের সহিত বাশনস্থ গোলন ও পরিসরের সহিত অষ্টারোৎ;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
গের্শোনীয়েরা মনঃশি-গোষ্ঠীর অর্ধেক লোকদের এলাকা থেকে পশু চরাবার মাঠ সুদ্ধ বাশনের গোলন ও অষ্টারোৎ পেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
গের্শোনীয়রা মানশা-গোষ্ঠীর অর্ধেক লোকদের এলাকা থেকে পশু চরাবার মাঠ সুদ্ধ বাশনের গোলান ও অষ্টারোৎ পেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
গের্শোন গোষ্ঠীর পরিবারগুলিকে চারণভূমিসহ নিম্নলিখিত জনপদগুলি দেওয়া হয়েছিল: পূর্বে মনঃশি গোষ্ঠীর এলাকাভুক্ত বাশান প্রদেশের গোলান এবং অষ্টারোথ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মনঃশি পরিবারগোষ্ঠীর অর্ধেকের কাছ থেকে গের্শোন পরিবারের সদস্যরা বাশনের গোলন শহর ও অষ্টারোৎ এবং তার আশেপাশের মাঠগুলো বসবাসের জন্য পেলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
গের্শোমীয়েরা মনঃশি গোষ্ঠীর অর্ধেক লোকদের এলাকা থেকে পশু চরাবার মাঠ সমেত বাশনের গোলন ও অষ্টারোৎ পেল;