1 Chronicles 7:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মাখীর হুপ্পীম ও শুপ্পীমের আত্মীয় এক স্ত্রীকে বিয়ে করলো। আর তার বোনের নাম মাখা। দ্বিতীয়ের নাম সলফাদ, সেই সলফাদের কয়েকটি কন্যা ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মাখীর হুপ্পিমীয় ও শুপ্পিমীয়দের মধ্যে থেকেই একজনকে স্ত্রী করে নিয়েছিলেন। তাঁর বোনের নাম মাখা। অন্য একজন বংশধরের নাম সলফাদ, যাঁর শুধু মেয়েই ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর মাখীর হুপ্পীম ও শুপ্পীমের সম্বন্ধীয়া এক স্ত্রীকে বিবাহ করিল। আর তাহার ভগিনীর নাম মাখা। দ্বিতীয়ের নাম সলফাদ, সেই সলফাদের কয়েকটী কন্যা ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর মাখীর হুপ্পীম ও শুপ্পীমের সম্বন্ধীয়া এক স্ত্রীকে বিবাহ করিল। আর তাহার ভগিনীর নাম মাখা। দ্বিতীয়ের নাম সলফাদ, সেই সলফাদের কয়েক জন কন্যা ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মাখীর হুপ্পীম ও শুপ্পীমের জন্য বৌ এনেছিল। মাখীরের বোনের নাম ছিল মাখা। মনঃশির বংশের আর একজন লোক ছিল সলফাদ। তার ছিল সব মেয়ে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাখীর হুপ্পীম ও শুপ্পীমের জন্য স্ত্রী এনেছিল। মাখীরের বোনের নাম ছিল মাখা। মানশার বংশের আর একজন লোক ছিল সলফাদ। তার ছিল সব মেয়ে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মাখির গিলিয়দের জনক। মাখির হুপ্পিম ও সুপ্পিমের জন্য বউ খুঁজে এনেছিলেন। তাঁর বোনের নাম মাখা। মাখিরের দ্বিতীয় পুত্র সল্ফাদ। তাঁর শুধু কন্যাই ছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মাখীর হুপপীম আর শুপপীমের পরিবারের একজনকে বিয়ে করেছিলেন| মাখীরের বোনের নাম দেওয়া হয়েছিল মাখা| দ্বিতীয় পুত্রের নাম সলফাদ| তার শুধু কয়েকটি কন্যা সন্তান ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মাখীর হুপ্পীম ও শুপ্পীম থেকে একটি স্ত্রী গ্রহণ করেছিলেন। মাখীরের বোনের নাম ছিল মাখা। মনঃশির বংশের আর একজন লোক ছিল সলফাদ। তার ছিল সব মেয়ে।