1 Chronicles 7:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোলয়ের সন্তান উষি, রফায়, যিরীয়েল, যহময়, যিব্সম ও শামুয়েল, এরা তোলয়ের বংশজাত, নিজ নিজ পিতৃকুলের প্রধান ও যার যার সমকালীন লোকদের মধ্যে বলবান বীর ছিল, দাউদের সময়ে তারা সংখ্যায় বাইশ হাজার ছয় শত জন ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোলয়ের ছেলেরা: উষি, রফায়, যিরীয়েল, যহময়, যিবসম ও শমূয়েল—তাদের পরিবারের কর্তা। দাউদের রাজত্বকালে, তোলয়ের যেসব বংশধর তাদের বংশতালিকানুসারে যোদ্ধারূপে নথিভুক্ত হল, তাদের সংখ্যা 22,600 জন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোলয়ের সন্তান উষি, রফায়, যিরীয়েল, যহময়, যিব্সম ও শমূয়েল, ইহারা তোলয়ের [বংশজাত], আপন আপন পিতৃকুলের পতি ও আপন আপন সমকালীন লোকদের মধ্যে বলবান বীর ছিল; দায়ূদের সময়ে তাহারা সংখ্যায় বাইশ সহস্র ছয় শত জন ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোলয়ের সন্তান উষি, রফায়, যিরীয়েল, যহময়, যিব্সম ও শমূয়েল, ইহারা তোলয়ের [বংশজাত], আপন আপন পিতৃকুলের পতি ও আপন আপন সমকালীন লোকদের মধ্যে বলবান বীর ছিল; দায়ূদের সময়ে তাহারা সংখ্যায় বাইশ সহস্র ছয়শত জন ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোলয়ের ছেলেরা হল উষি, রফায়, যিরীয়েল, যহময়, যিব্সম, ও শমূয়েল। এঁরা ছিলেন নিজের নিজের বংশের নেতা। দায়ূদের রাজত্বের সময়ে তোলয়ের বংশের যে সব লোকদের যোদ্ধা হিসাবে বংশ-তালিকায় নাম লেখা হয়েছিল তারা সংখ্যায় ছিল বাইশ হাজার ছ’শো।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোলয়ের ছেলেরা হল উষি, রফায়, যিরীয়েল, যহময়, যিব্সম, ও শামুয়েল। এঁরা ছিলেন নিজের নিজের বংশের নেতা। দাউদের রাজত্বের সময়ে তোলয়ের বংশের যে সব লোকদের যোদ্ধা হিসাবে বংশ-তালিকায় নাম লেখা হয়েছিল তারা সংখ্যায় ছিল বাইশ হাজার ছ’শো।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোলয়ের ছয় পুত্র: উষি, রফাথ, যিরিয়েল, যহ্ময়, যিবসম ও শমুয়েল। এঁরা ছিলেন তোলয় বংশের নেতা ও বিখ্যাত যোদ্ধা। রাজা দাউদের সময় এঁদের বংশধরদের সংখ্যা ছিল বাইশ হাজার ছয়শো।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোলয়়ের পুত্ররা সকলেই তাদের পরিবারের নেতা ছিলেন| এদের নাম: উষি, রফায়, যিরীয়েল, যহময়, যিব্সম আর শমূয়েল| এঁরা এবং এঁদের উত্তরপুরুষদের সকলেই ছিলেন বীর সৈনিক| দায়ুদের রাজত্বের সময় এদের পরিবারে 22,600 সৈনিক ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোলয়ের ছেলেরা হল উষি, রফায়, যিরীয়েল, যহময়, যিব্সম, ও শমূয়েল। এঁরা ছিলেন নিজের নিজের বংশের নেতা। দায়ূদের রাজত্বের দিনের তোলয়ের বংশের যে সব লোকদের যোদ্ধা হিসাবে বংশ তালিকায় নাম লেখা হয়েছিল তারা সংখ্যায় ছিল বাইশ হাজার ছয়শো।