1 Chronicles 7:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার পুত্র সাবদ, তার পুত্র শূথেলহ; আর এৎসর ও ইলিয়দ, দেশজাত গাতের লোকেরা তাদেরকে হত্যা করলো; কেননা তারা ওদের পশু হরণ করার জন্য নেমে এসেছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর ছেলে সাবদ এবং তাঁর ছেলে শূথেলহ। (জন্মসূত্রে যারা গাত দেশীয় লোক ছিল, তাদের গবাদি পশুপাল দখল করতে গিয়ে এৎসর ও ইলিয়াদা তাদের হাতেই নিহত হলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার পুত্র ইলিয়াদা, তাহার পুত্র তহৎ, তাহার পুত্র সাবদ, তাহার পুত্র শূথেলহ; আর এৎসর ও ইলিয়াদ; দেশজাত গাতের লোকেরা তাহাদিগকে বধ করিল, কেননা তাহারা উহাদের পশু হরণার্থে নামিয়া আসিয়াছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার পুত্র সাবদ, তাহার পুত্র শূথেলহ; আর এৎসর ও ইলিয়দ; দেশজাত গাতের লোকেরা তাহাদিগকে বধ করিল, কেননা তাহারা উহাদের পশু হরণার্থে নামিয়া আসিয়াছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তহতের ছেলে সাবদ এবং সাবদের ছেলে শূথেলহ। ইফ্রয়িমের আরও দুই ছেলের নাম ছিল এৎসর ও ইলিয়দ। দেশে জন্মগ্রহণকারী গাতের লোকদের হাতে তারা মারা পড়েছিল, কারণ তারা গাতীয়দের পশু চুরি করবার জন্য গাতে গিয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তহতের ছেলে সাবদ এবং সাবদের ছেলে শূথেলহ। আফরাহীমের আরও দুই ছেলের নাম ছিল এৎসর ও ইলিয়দ। দেশে জন্মগ্রহণকারী গাতের লোকদের হাতে তারা মারা পড়েছিল, কারণ তারা গাতীয়দের পশু চুরি করবার জন্য গাতে গিয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সাবদ, শুথলাহ্। শুথেলাহ্ ছাড়া ও ইফ্রয়িমের আরও দুটি পুত্র ছিল: এষর ও ইলিয়দ। গাৎ-এ পশুপাল অপহরণের উদ্দেশ্যে হানা দিতে গিয়ে এরা মারা পড়েছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তহতের পুত্র ইলিয়াদা, ইলিয়াদার পুত্র তহৎ, তহতের পুত্র সাবদ আর সাবদের পুত্রের নাম ছিল শূথেলহ| গাত শহরের কিছু বাসিন্দা এৎসর ও ইলিযদকে হত্যা করে কারণ তাঁরা দুজন এই শহর থেকে গবাদি পশু আর মেষ চুরি করার চেষ্টা করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তহতের ছেলে সাবদ এবং সাবদের ছেলে শূথেলহ। ইফ্রয়িমের আরও দুই ছেলের নাম ছিল এৎসর ও ইলিয়দ। দেশে জন্মগ্রহণকারী গাতের লোকদের হাতে তারা মারা পড়েছিল, কারণ তারা গাতীয়দের পশু চুরি করবার জন্য গাতে গিয়েছিল।