1 Chronicles 7:23 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি তাঁর স্ত্রীর কাছে গমন করলেন তাতে তাঁর স্ত্রী গর্ভবতী হয়ে পুত্র প্রসব করলে তিনি তার নাম বরীয় (অমঙ্গল) রাখলেন, কেননা তখন তাঁর বাড়িতে অমঙ্গল ঘটেছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে আরেকবার তিনি তাঁর স্ত্রীর সাথে সহবাস করলেন: ও তাঁর স্ত্রী গর্ভবতী হয়ে এক ছেলের জন্ম দিলেন। ইফ্রয়িম তাঁর নাম রেখেছিলেন বরিয়, কারণ তাঁর পরিবারে অমঙ্গল নেমে এসেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি আপন স্ত্রীর কাছে গমন করিলেন; তাহাতে তাঁহার স্ত্রী গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিলে তিনি তাহার নাম বরীয় [অমঙ্গল] রাখিলেন, কেননা তখন তাঁহার বাটীতে অমঙ্গল ঘটিয়াছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি আপন স্ত্রীর কাছে গমন করিলেন; তাহাতে তাঁহার স্ত্রী গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিলে তিনি তাহার নাম বরীয় [অমঙ্গল] রাখিলেন, কেননা তখন তাঁহার বাটীতে অমঙ্গল ঘটিয়াছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর তিনি স্ত্রীর সংগে মিলিত হলে পর তাঁর স্ত্রী গর্ভবতী হলেন এবং একটি ছেলের জন্ম হল। ইফ্রয়িম তার নাম রাখলেন বরীয়, কারণ তাঁর পরিবারে তখন অমংগল নেমে এসেছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর তিনি স্ত্রীর সংগে সহবাস করলে পর তাঁর স্ত্রী গর্ভবতী হলেন এবং একটি ছেলের জন্ম হল। আফরাহীম তার নাম রাখলেন বরীয়, কারণ তাঁর পরিবারে তখন বিপদ নেমে এসেছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এরপর ইফ্রয়িমের স্ত্রী আর একটি পুত্রসন্তানেরা জন্মদান করেন। তাঁদের পরিবার এই সময় সঙ্কটে পড়েছিল বলে তাঁরা তার নাম রাখেন বরিয় (অমঙ্গল)।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি তাঁর স্ত্রীর সঙ্গে আবার মিলিত হলেন এবং তাঁর স্ত্রীর গর্ভে একটি পুত্র জন্মালে ইফ্রয়িম সেই পুত্রের নাম দিলেন বরীয়,কারণ এই পরিবারে একটি দুর্ঘটনা ঘটে গিয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এর পর তিনি স্ত্রীর সঙ্গে মিলিত হলে পর তাঁর স্ত্রী গর্ভবতী হলেন এবং একটি ছেলের জন্ম হল। ইফ্রয়িম তার নাম রাখলেন বরীয়, কারণ তাঁর পরিবারে তখন অমঙ্গল নেমে এসেছিল।