1 Chronicles 7:28 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এদের অধিকার ও নিবাস্থান বেথেল ও তার সমস্ত উপনগর এবং পূর্ব দিকে নারণ ও পশ্চিম দিকে গেষর ও তার সমস্ত উপনগর; আর শিখিম ও তার সমস্ত উপনগর, গাজা ও তার সমস্ত উপনগর পর্যন্ত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের জমি ও উপনিবেশে বেথেল ও তার চারপাশের গ্রামগুলি যুক্ত ছিল, পূর্বদিকে ছিল নারণ, পশ্চিমদিকে ছিল গেষর ও তার কাছাকাছি থাকা গ্রামগুলি, এবং শিখিম ও সেখানকার গ্রামগুলি থেকে শুরু করে সুদূর অয়া ও সেখানকার গ্রামগুলি পর্যন্ত ছড়িয়ে পড়েছিল তাদের জমিজায়গা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইহাদের অধিকার ও নিবাসস্থান বৈথেল ও তাহার উপনগর সকল, এবং পূর্ব্বদিকে নারণ ও পশ্চিমদিকে গেষর ও তাহার উপনগর সকল; আর শিখিম ও তাহার উপনগর সকল, ঘসা ও তাহার উপনগর সকল পর্য্যন্ত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইহাদের অধিকার ও নিবাসস্থান বৈথেল ও তাহার উপনগর সকল, এবং পূর্বদিকে নারণ ও পশ্চিমদিকে গেষর ও তাহার উপনগর সকল; আর শিখিম ও তাহার উপনগর সকল, ঘসা ও তাহার উপনগর সকল পর্যন্ত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বৈথেল ও তার চারপাশের গ্রামগুলো, পূর্ব দিকে নারণ, পশ্চিম দিকে গেষর ও তার চারপাশের গ্রামগুলো ছিল ইফ্রয়িমের জমিজমা ও বাসস্থান। এছাড়া শিখিম ও তার গ্রামগুলো থেকে অয়া ও তার গ্রামগুলো পর্যন্ত ছিল তাদের এলাকা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বেথেল ও তার চারপাশের গ্রামগুলো, পূর্ব দিকে নারণ, পশ্চিম দিকে গেষর ও তার চারপাশের গ্রামগুলো ছিল আফরাহীমের জমিজমা ও বাসস্থান। এছাড়া শিখিম ও তার গ্রামগুলো থেকে অয়া ও তার গ্রামগুলো পর্যন্ত ছিল তাদের এলাকা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এরা যে এলাকায় বসতি স্থাপন করেছিল, বেথেল ও তার চারপাশের জনপদগুলি ছিল তার অর্ন্তভুক্ত। পূর্বে নারণ এবং পশ্চিমে গেষর ও তার চারদিকের সমস্ত জনপদ তার মধ্যে ছিল। শেখেম ও আইয়া নগর এবং পার্শ্ববর্তী জনপদগুলিও এর অর্ন্তভুক্ত ছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইফ্রয়িমের উত্তরপুরুষরা বৈথেল ও তার আশেপাশের গ্রামগুলোয়, পূর্বদিকে নারণ, পশ্চিমে গেষর ও তার চারপাশের শহরে, শিখিম এবং এর আশেপাশের গ্রামগুলিতে আয়া এবং এর গ্রামগুলির অঞ্চলে পর্যন্ত বাস করত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বৈথেল ও তার চারপাশের গ্রামগুলো, পূর্ব দিকে নারণ, পশ্চিম দিকে গেষর ও তার চারপাশের গ্রামগুলো ছিল ইফ্রয়িমের জমিজমা ও বাসস্থান। এছাড়া শিখিম ও তার গ্রামগুলো থেকে অয়া ও তার গ্রামগুলো পর্যন্ত ছিল তাদের এলাকা।