1 Chronicles 7:29 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মানাশা-বংশের লোকদের সীমার পাশে অবস্থিত বৈৎ-শান ও তার সমস্ত উপনগর, তানক ও তার সমস্ত উপনগর, মগিদ্দো ও তার সমস্ত উপনগর, দোর ও তার সমস্ত উপনগর। এসব স্থানে ইসরাইলের পুত্র ইউসুফের সন্তানেরা বাস করতো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মনঃশির সীমানা বরাবর ছিল বেথ-শান, তানক, মগিদ্দো ও দোর তথা সেই নগরগুলির সঙ্গে থাকা গ্রামগুলি। ইস্রায়েলের ছেলে যোষেফের বংশধরেরা এইসব নগরে বসবাস করত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর মনঃশি-সন্তানগণের সীমার পাশ্বর্স্থ বৈৎশান ও তাহার উপনগর সকল, তানক ও তাহার উপনগর সকল, মগিদ্দো ও তাহার উপনগর সকল, দোর ও তাহার উপনগর সকল। এই সকল স্থানে ইস্রায়েলের পুত্র যোষেফের সন্তানগণ বাস করিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর মনঃশি-সন্তানগণের সীমার পার্শ্বস্থ বৈৎশান ও তাহার উপনগর সকল, তানক ও তাহার উপনগর সকল, মগিদ্দো ও তাহার উপনগর সকল, দোর ও তাহার উপনগর সকল। এই সকল স্থানে ইস্রায়েলের পুত্র যোষেফের সন্তানগণ বাস করিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মনঃশির সীমানা বরাবর বৈৎশান, তানক, মগিদ্দো, দোর ও এগুলোর চারপাশের সব গ্রামও ছিল তাদের। ইস্রায়েলের ছেলে যোষেফের বংশধরেরা এই সব শহরে ও গ্রামে বাস করত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মানশার সীমানা বরাবর বৈৎশান, তানক, মগিদ্দো, দোর ও এগুলোর চারপাশের সব গ্রামও ছিল তাদের। ইসরাইলের ছেলে ইউসুফের বংশধরেরা এই সব শহরে ও গ্রামে বাস করত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মনঃশির বংশধরেরা বেথ-শান, তানক, মেগিদ্দো ও দোর এবং এগুলির আশেপাশের জনপদগুলি নিয়ন্ত্রণ করত। এইসব এলাকায় যাকোবের পুত্র যোষেফের বংশধরেরা বাস করত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মনঃশিদের জমির সীমান্ত বরাবর ছিল বৈৎ‌শান, তানক, মগিদ্দো, দোর এবং তাদের গ্রামগুলি| ইস্রায়েলের পুত্র যোষেফের উত্তরপুরুষরা এই সমস্ত শহরে থাকতেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মনঃশির সীমানা বরাবর বৈৎ-শান, তানক, মগিদ্দো, দোর ও এগুলোর চারপাশের সব গ্রামও ছিল তাদের। ইস্রায়েলের ছেলে যোষেফের বংশধরেরা এই সব শহরে ও গ্রামে বাস করত।