1 Chronicles 7:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এঁদের সমকালে স্ব স্ব পিতৃকুল অনুসারে এঁদের সঙ্গে যুদ্ধ করবার জন্য প্রস্তুত কতগুলো সৈন্যদল ছিল, তাদের জনসংখ্যা ছত্রিশ হাজার; কারণ তাদের অনেক স্ত্রী ও সন্তান ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের পারিবারিক বংশতালিকানুসারে, তাদের কাছে 36,000 জন লোক যুদ্ধ করার জন্য প্রস্তুত ছিল, কারণ তাদের অনেকগুলি স্ত্রী ও সন্তানসন্ততি ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইহাঁদের সমকালে স্ব স্ব পিতৃকুলানুসারে ইহাঁদের সহিত যুদ্ধার্থ কতকগুলি সৈন্যদল ছিল, তাহাদের জনসংখ্যা ছত্রিশ সহস্র; কারণ তাহাদের অনেক স্ত্রী ও সন্তান ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইঁহাদের সমকালে স্ব স্ব পিতৃকুলানুসারে ইঁহাদের সহিত যুদ্ধার্থ কতকগুলি সৈন্যদল ছিল, তাহাদের জনসংখ্যা ছত্রিশ সহস্র; কারণ তাহাদের অনেক স্ত্রী ও সন্তান ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁদের স্ত্রী ও ছেলেমেয়ে ছিল অনেক; কাজেই তাঁদের বংশ-তালিকার হিসাব মত যুদ্ধ করবার জন্য প্রস্তুত লোকদের সংখ্যা ছিল ছত্রিশ হাজার।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁদের স্ত্রী ও ছেলেমেয়ে ছিল অনেক; কাজেই তাঁদের বংশ-তালিকার হিসাব মত যুদ্ধ করবার জন্য প্রস্তুত লোকদের সংখ্যা ছিল ছত্রিশ হাজার।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এঁদের স্ত্রী ও পুত্রকন্যাদের সংখ্যা এত বেশি ছিল যে এঁদের বংশ থেকে ছত্রিশ হাজার যোদ্ধা পাওয়া গিয়েছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাঁদের বংশতালিকা থেকে জানতে পারা যায়, এই পরিবারে 36,000 সৈনিক ছিলেন| বহু বিবাহের কারণে এদের পরিবারের সদস্য সংখ্যা যথেষ্ট বেশি ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁদের স্ত্রী ও ছেলেমেয়ে ছিল অনেক; কাজেই তাঁদের বংশ তালিকার হিসাব মত যুদ্ধ করবার জন্য প্রস্তুত লোকদের সংখ্যা ছিল ছত্রিশ হাজার।