1 Chronicles 7:40 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এরা সকলে আশেরের সন্তান, নিজ নিজ পিতৃকুলের পতি, মনোনীত ও বলবান বীর, নেতাদের মধ্যে প্রধান লোক ছিল। যুদ্ধে গমনকারীদের মধ্যে বংশ-তালিকা অনুসারে এদের জনসংখ্যা ছাব্বিশ হাজার ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এরা সবাই আশেরের বংশধর—পরিবারের কর্তা, বাছাই করা লোকজন, সাহসী যোদ্ধা ও অসামান্য নেতা। তাদের বংশতালিকায় যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত 26,000 জন যোদ্ধা নথিভুক্ত হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই সকলে আশেরের সন্তান, আপন আপন পিতৃকুলের পতি, মনোনীত ও বলবান বীর, অধ্যক্ষদের মধ্যে প্রধান লোক ছিল। যুদ্ধে গমনকারীদের মধ্যে বংশাবলিক্রমে লিখিত ইহাদের জনসংখ্যা ছাব্বিশ সহস্র ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই সকলে আশেরের সন্তান, আপন আপন পিতৃকুলের পতি, মনোনীত ও বলবান বীর, অধ্যক্ষদের মধ্যে প্রধান লোক ছিল। যুদ্ধে গমনকারীদের মধ্যে বংশাবলিক্রমে লিখিত ইহাদের জনসংখ্যা ছাব্বিশ সহস্র ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আশের-গোষ্ঠীর এই সব লোকেরা ছিলেন নিজের নিজের বংশের নেতা। এঁরা প্রত্যেকে ছিলেন বাছাই-করা শক্তিশালী যোদ্ধা ও প্রধান নেতা। আশেরের বংশ-তালিকায় লেখা লোকদের মধ্যে যুদ্ধে যাবার জন্য প্রস্তুত লোকের সংখ্যা ছিল ছাব্বিশ হাজার।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আশের-গোষ্ঠীর এই সব লোকেরা ছিলেন নিজের নিজের বংশের নেতা। এঁরা প্রত্যেকে ছিলেন বাছাই-করা শক্তিশালী যোদ্ধা ও প্রধান নেতা। আশেরের বংশ-তালিকায় লেখা লোকদের মধ্যে যুদ্ধে যাবার জন্য প্রস্তুত লোকের সংখ্যা ছিল ছাব্বিশ হাজার।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এরা সকলেই আশেরের বংশধর। এঁরা ছিলেন এদের পরিবারের প্রধান, বিখ্যাত নেতা ও যোদ্ধা। আশেরের বংশধরদের মধ্যে ছাব্বিশ হাজার নিপুণ যোদ্ধা ছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আশেরের এই সমস্ত উত্তরপুরুষরা ছিলেন বীর যোদ্ধা ও তাঁদের পরিবারের নেতা এবং শ্রেষ্ঠ ব্যক্তি| এঁদের পরিবারের মোট যোদ্ধার সংখ্যা ছিল 26,000 জন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আশের গোষ্ঠীর এই সব লোকেরা ছিলেন নিজের নিজের বংশের নেতা। এঁরা প্রত্যেকে ছিলেন বাছাই করা শক্তিশালী যোদ্ধা ও প্রধান নেতা। আশেরের বংশ তালিকায় লেখা লোকদের মধ্যে যুদ্ধে যাবার জন্য প্রস্তুত লোকের সংখ্যা ছিল ছাব্বিশ হাজার।