1 Chronicles 7:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ইষাখরের সমস্ত গোষ্ঠীর মধ্যে তাদের ভাইয়েরা বলবান বীর ছিল, সবসুদ্ধ বংশ-তালিকা অনুসারে গণনা-করা তাদের লোক সাতাশি হাজার ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইষাখরের সব বংশোদ্ভুক্ত যেসব আত্মীয়স্বজন তাদের বংশতালিকানুসারে যোদ্ধারূপে নথিভুক্ত হল, তাদের সংখ্যা মোট 87,000 জন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ইষাখরের সমস্ত গোষ্ঠীর মধ্যে তাহাদের ভ্রাতৃগণ বলবান বীর ছিল, সর্ব্বশুদ্ধ বংশাবলিক্রমে গণিত তাহাদের লোক সাতাশী সহস্র ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ইষাখরের সমস্ত গোষ্ঠীর মধ্যে তাহাদের ভ্রাতৃগণ বলবান বীর ছিল, সর্বসুদ্ধ বংশাবলিক্রমে গণিত তাহাদের লোক সাতাশি সহস্র ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইষাখর-গোষ্ঠীর সমস্ত বংশের মধ্যে মোট সাতাশি হাজার যোদ্ধার নাম বংশ-তালিকায় লেখা হয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইষাখর-গোষ্ঠীর সমস্ত বংশের মধ্যে মোট সাতাশি হাজার যোদ্ধার নাম বংশ-তালিকায় লেখা হয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইষাখর গোষ্ঠীর সরকারী বংশতালিকায় সামরিক বৃত্তির উপযুক্ত সাতাশ হাজার লোকের নাম নথিভুক্ত হয়েছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পারিবারিক ইতিহাস অনুযায়ী ইষাখরের পরিবারগোষ্ঠীতে সব মিলিয়ে 87,000 বীর সৈনিক জন্মেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইষাখর গোষ্ঠীর সমস্ত বংশের ভাইয়েরা ও বলবান বীর ছিল, মোট সাতাশি হাজার যোদ্ধার নাম বংশ তালিকায় লেখা হয়েছিল।