1 Chronicles 8:12 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ইল্পালের সন্তান এবর ও মিশিয়ম এবং ওনো, লোদ ও তার উপনগরগুলোর পত্তনকারী শেমদ,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইল্পালের ছেলেরা: এবর, মিশিয়ম, শেমদ (যিনি চারপাশের গ্রাম সমেত ওনো ও লোদ নগর দুটি গেঁথে তুলেছিলেন),
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ইল্পালের সন্তান এবর ও মিশিয়ম, এবং ওনো, লোদ ও তাহার উপনগর সকলের পত্তনকারী শেমদ,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ইল্পালের সন্তান- এবর ও মিশিয়ম, এবং ওনো, লোদ ও তাহার উপনগর সকলের পত্তনকারী শেমদ,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইল্পালের ছেলেরা হল এবর, মিশিয়ম, শেমদ, বরীয় ও শেমা। ওনো এবং লোদ গ্রাম আর সেগুলোর চারপাশের অন্যান্য গ্রাম শেমদ গড়ে তুলেছিল। বরীয় ও শেমা ছিলেন অয়ালোনে বাসকারী লোকদের বংশগুলোর নেতা। গাতের লোকদের এঁরাই তাড়িয়ে দিয়েছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইল্পালের ছেলেরা হল আবের, মিশিয়ম, শেমদ, বরীয় ও শেমা। ওনো এবং লোদ গ্রাম আর সেগুলোর চারপাশের অন্যান্য গ্রাম শেমদ গড়ে তুলেছিল। বরীয় ও শেমা ছিলেন অয়ালোনে বাসকারী লোকদের বংশগুলোর নেতা। গাতের লোকদের এঁরাই তাড়িয়ে দিয়েছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এলপালের তিন পুত্র: এবর, মিশিয়ম ও শেমদ। ওনো ও লোদ জনপদ এবং তার সন্নিহিত সমস্ত গ্রামগুলির পত্তন করেছিলেন শেমদ।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইল্পালের ছেলেরা হল এবর, মিশিয়ম এবং ওনো, লোদ ও তার উপনগর সকলের পত্তনকারী শেমদ এবং বরীয় ও শেমা।