1 Chronicles 8:13 — Compare Translations
6 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং বরীয় ও শেমা; এঁরা অয়ালোন-নিবাসীদের পিতৃকুলপতি ছিলেন, আর এঁরা গাৎ-নিবাসীদেরকে দূর করে দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং বরিয় ও শেমা, যারা অয়ালোনে বসবাসকারী পরিবারগুলির কর্তা ছিলেন এবং তারাই গাতের অধিবাসীদের তাড়িয়ে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং বরীয় ও শেমা; ইহাঁরা অয়ালোন-নিবাসীদের পিতৃকুলপতি ছিলেন, আর ইহাঁরা গাৎ-নিবাসীদিগকে দূর করিয়া দিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং বরীয় ও শেমা; ইঁহারা অয়ালোন-নিবাসীদের পিতৃকুলপতি ছিলেন, আর ইঁহারা গাৎ-নিবাসীদিগকে দূর করিয়া দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিন্যামীন বংশের যারা অয়ালোনে বসতি স্থাপন করেছিল এবং গাৎ-এর অধিবাসীদের বিতাড়িত করেছিল, বরিয় ও শেমা ছিলেন তাঁদের নেতা।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বরীয় ও শেমা ছিলেন অয়ালোনে বাসকারী লোকদের বংশগুলোর নেতা। গাতের লোকদের এঁরা তাড়িয়ে দিয়েছিলেন।