1 Chronicles 8:40 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ঊলমের পুত্ররা বলবান বীর ও তীরন্দাজ ছিল এবং তাদের পুত্র পৌত্র অনেক ছিল, এক শত পঞ্চাশ জন, এরা সকলে বিন্‌ইয়ামীন-সন্তান।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঊলমের ছেলেরা এমন সাহসী যোদ্ধা ছিলেন, যারা ধনুক ব্যবহার করতে পারতেন। তাদের প্রচুর সংখ্যায় ছেলে ও নাতি ছিল—মোট 150 জন। এরা সবাই বিন্যামীনের বংশধর।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ঊলমের পুত্রগণ বলবান বীর ও ধনুর্দ্ধর ছিল, এবং তাহাদের পুত্র পৌত্র অনেক ছিল, এক শত পঞ্চাশ জন; ইহারা সকলে বিন্যামীন-সন্তান।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ঊলমের পুত্রগণ বলবান বীর ও ধনুর্ধর ছিল, এবং তাহাদের পুত্র পৌত্র অনেক ছিল, একশত পঞ্চাশ জন; ইহারা সকলে বিন্যামীন-সন্তান।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঊলমের ছেলেরা শক্তিশালী যোদ্ধা ছিল। এরা ধনুকের ব্যবহার জানত। তাদের অনেক ছেলে ও নাতি ছিল। তাদের সংখ্যা ছিল একশো পঞ্চাশ জন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঊলমের ছেলেরা শক্তিশালী যোদ্ধা ছিল। এরা ধনুকের ব্যবহার জানত। তাদের অনেক ছেলে ও নাতি ছিল। তাদের সংখ্যা ছিল একশো পঞ্চাশ জন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
উলমের পুত্রেরা ছিল বিখ্যাত যোদ্ধা ও তীরন্দাজ। তাঁর পুত্র ও পৌত্র ছিল সর্বমোট দেড়শো। উল্লিখিত ব্যক্তিরা সকলেই ছিলেন বিন্যামীন গোষ্ঠীর লোক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঊলমের পুত্ররা সকলেই ছিল বীর সৈনিক, তীর ধনুক চালাতে পারদর্শী| এদের সকলেরই অনেক অনেক পুত্র ও পৌত্র ছিল| সব মিলিয়ে মোট 150 জন পুত্র ও পৌত্র ছিল| এঁরা সকলেই বিন্যামীনের উত্তরপুরুষ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঊলমের ছেলেরা শক্তিশালী যোদ্ধা ছিল। এরা ধনুকের ব্যবহার জানত। তাদের অনেক ছেলে ও নাতি ছিল। তাদের সংখ্যা ছিল একশো পঞ্চাশ জন। এরা সকলে বিন্যামীন বংশধর।