1 Chronicles 8:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এহূদের সন্তানেরা হল এই: এঁরা গেবা-নিবাসীদের পিতৃকুলপতি, পরে এঁদের বন্দী করে মানহতে নিয়ে যাওয়া হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এহূদের এই বংশধররা গেবায় বসবাসকারী পরিবারগুলির কর্তা ছিলেন এবং তাদের নির্বাসিত করে মানহতে নিয়ে যাওয়া হল:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এহূদের সন্তানগণ এই। ইহাঁরা গেবা-নিবাসীদের পিতৃকুলপিত, পরে ইহাঁদিগকে বন্দি করিয়া মানহতে লইয়া যাওয়া হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এহূদের সন্তানগণ এই। ইঁহারা গেবা-নিবাসীদের পিতৃকুলপতি, পরে ইঁহাদিগকে বন্দি করিয়া মানহতে লইয়া যাওয়া হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এহূদের ছেলেরা হল নামান, অহিয় ও গেরা। এঁরা ছিলেন গেবায় বাসকারী লোকদের বংশগুলোর নেতা। গেরা তাঁর দুই ভাইকে গেবা থেকে জোর করে বের করে দিলেন; তাতে তাঁরা মানহতে গিয়ে বাস করতে লাগলেন। গেরা ছিল উষঃ ও অহীহূদের বাবা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এহূদের ছেলেরা হল নামান, অহিয় ও গেরা। এঁরা ছিলেন গেবায় বাসকারী লোকদের বংশগুলোর নেতা। গেরা তাঁর দুই ভাইকে গেবা থেকে জোর করে বের করে দিলেন; তাতে তাঁরা মানহতে গিয়ে বাস করতে লাগলেন। গেরা ছিল উষঃ ও অহীহূদের পিতা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এহুদের বংশতালিকা: নামান, অহিয় এবং গেরা। গেবা নিবাসী পরিবারগুলির এঁরাই ছিলেন প্রধান। কিন্তু পরে এঁরা বিতাড়িত হয়ে এই স্থান ত্যাগ করে মানহৎ-এ গিয়ে বসবাস করতে বাধ্য হন। উজ্জু ও অহিহুদের পিতা গেরা তাঁদের এই অভিযানে নেতৃত্ব করেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
স্ত্রী হোদশের মাধ্যমে যোবব, সিবিয়, মেশা, মল্কম, যিয়ূশ, শখিয় আর মির্ম নামে তাঁর সাত পুত্র হয়| এঁরাও সকলে নিজেদের পরিবারের নেতা ছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এরা এহূদের বংশধর যারা গেবায় বাসকারী লোকদের বংশগুলোর নেতা, যারা মানহতে যেতে বাধ্য হয়েছিল: