1 Chronicles 9:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এভাবে সমস্ত ইসরাইলের খান্দাননামা লেখা হল, আর দেখ, তা ইসরাইলের বাদশাহ্‌দের পুস্তকে লেখা রয়েছে। পরে এহুদার লোকেরা তাদের সত্য লঙ্ঘনের দরুন বন্দী হয়ে ব্যাবিলনে নীত হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্রায়েল ও যিহূদার রাজাদের গ্রন্থের বংশতালিকায় সমস্ত ইস্রায়েল নথিভুক্ত হল। তাদের অবিশ্বস্ততার কারণেই তাদের বন্দি করে ব্যাবিলনে নিয়ে যাওয়া হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এইরূপে সমস্ত ইস্রায়েলের বংশাবলি লিখিত হইল, আর দেখ, তাহা ইস্রায়েলের রাজগণের পুস্তকে লিখিত রহিয়াছে। পরে যিহূদার লোকেরা আপনাদের সত্যলঙ্ঘন প্রযুক্ত বন্দি হইয়া বাবিলে নীত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এইরূপে সমস্ত ইস্রায়েলের বংশাবলি লিখিত হইল, আর দেখ, তাহা ইস্রায়েলের রাজগণের পুস্তকে লিখিত রহিয়াছে। পরে যিহূদার লোকেরা আপনাদের সত্যলঙ্ঘন প্রযুক্ত বন্দি হইয়া বাবিলে নীত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“ইস্রায়েলীয় রাজাদের বই”-তে সমস্ত ইস্রায়েলীয়দের বংশ-তালিকা লেখা রয়েছে। যিহূদার লোকদের অবিশ্বস্ততার জন্য তাদের বাবিলে বন্দী করে নিয়ে যাওয়া হয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ইসরাইলীয় বাদশাহ্‌দের বই”-তে সমস্ত বনি-ইসরাইলদের বংশ-তালিকা লেখা রয়েছে। এহুদার লোকদের বেঈমানীর জন্য তাদের ব্যাবিলনে বন্দী করে নিয়ে যাওয়া হয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
গোষ্ঠী বা গোত্র অনুসারে ইসরায়েলীদের সকলের নাম তালিকাভুক্ত হয়েছিল এবং এই বিবরণ ইসরায়েলের ‘রাজকাহিনীতে’ লিপিবদ্ধ হয়েছিল। যিহুদীয়ার লোকেরা তাদের পাপের দণ্ডস্বরূপ ব্যাবিলনে নির্বাসিত হয়েছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলের সমস্ত বাসিন্দাদের নাম তাদের পারিবারিক ইতিহাসে লিপিবদ্ধ ছিল| সেই সমস্ত পারিবারিক ইতিহাস সঙ্কলিত করে ইস্রায়েলের রাজাদের ইতিহাস গ্রন্থটি লেখা হয়| যিহূদার লোকদের জোর করে বাবিলে নির্বাসিত করা হয়েছিল কারণ তারা ঈশ্বরের প্রতি অবিশ্বস্ত হয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই ভাবে সমস্ত ইস্রায়েলের বংশাবলি লেখা হল, আর দেখ, তা “ইস্রায়েলীয় রাজাদের বইতে” সমস্ত ইস্রায়েলীয়দের বংশ তালিকা লেখা রয়েছে। পরে যিহূদার লোকদের অবিশ্বস্ততার জন্য তাদের বাবিলে বন্দী করে নিয়ে যাওয়া হয়েছিল।