1 Chronicles 9:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এরা ও এদের ভাইয়েরা এক হাজার সাত শত ষাট জন, এরা যার যার পিতৃকুলের পতি এবং আল্লাহ্র গৃহের সেবাকর্ম সম্পাদনে অতি দক্ষ লোক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে যাজকেরা তাদের পরিবারগুলির কর্তা ছিলেন, তাদের সংখ্যা হল 1,760 জন। তারা এমন যোগ্য লোক ছিলেন, যারা ঈশ্বরের গৃহে সেবাকাজ করার পক্ষে দায়িত্বশীলও ছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইহারা ও ইহাদের ভ্রাতৃগণ এক সহস্র সাত শত ষাট জন; ইহারা আপন আপন পিতৃকুলের পতি এবং ঈশ্বরের গৃহের সেবাকর্ম্ম সম্পাদনে অতি দক্ষ লোক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইহারা ও ইহাদের ভ্রাতৃগণ এক সহস্র সাত শত ষাট জন; ইহারা আপন আপন পিতৃকুলের পতি এবং ঈশ্বরের গৃহের সেবাকর্ম সম্পাদনে অতি দক্ষ লোক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এঁরা ছিলেন নিজের নিজের বংশের নেতা। যে পুরোহিতেরা যিরূশালেমে বাস করলেন তাঁদের সংখ্যা ছিল এক হাজার সাতশো ষাট জন। এঁরা ঈশ্বরের ঘরের সেবা-কাজের ভার-পাওয়া যোগ্য লোক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এঁরা ছিলেন নিজের নিজের বংশের নেতা। যে ইমামেরা জেরুজালেমে বাস করলেন তাঁদের সংখ্যা ছিল এক হাজার সাতশো ষাট জন। এঁরা আল্লাহ্র ঘরের এবাদত-কাজের ভার-পাওয়া যোগ্য লোক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিভিন্ন গোষ্ঠীর প্রধান পুরোহিতদের সংখ্যা ছিল সতেরোশো ষাট। তাঁরা মন্দিরের সর্বপ্রকার কাজে দক্ষ ছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সব মিলিয়ে যাজকদের সংখ্যা ছিল 1760 জন| এঁরা সকলে ঈশ্বরের মন্দিরে সেবার জন্য নিযুক্ত ও নিজেদের পরিবারের নেতা ছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এঁরা ছিলেন নিজের নিজের বংশের নেতা। এরা ও এদের ভাইরা এক হাজার সাতশো ষাট জন। এঁরা ঈশ্বরের গৃহের সেবা কাজের ভারপাওয়া যোগ্য লোক।