1 Chronicles 9:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দ্বারপাল শল্লুম, অক্কুর, টল্‌মোন, অহীমান এবং তাদের ভাইয়েরা, এদের মধ্যে শল্লুম প্রধান।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দ্বাররক্ষীরা: শল্লুম, অক্কূব, টল্‌মোন, অহীমান ও তাদের সহকর্মী লেবীয়েরা, যাদের দলপতি ছিলেন শল্লুম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দ্বারপাল শল্লুম, অক্কুব, টল্‌মোন, অহীমান এবং তাহাদের ভ্রাতৃগণ, ইহাদের মধ্যে শল্লুম প্রধান।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দ্বারপাল শল্লুম, অক্কুব, টল্‌মোন, অহীমান এবং তাহাদের ভ্রাতৃগণ, ইহাদের মধ্যে শল্লুম প্রধান।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রক্ষীদের থেকে: শল্লুম, অক্কুব, টল্‌মোন, অহীমান ও তাদের বংশের লোকেরা। এই লোকেরা ছিল লেবি-গোষ্ঠীর ছাউনির রক্ষী। কোরির ছেলে শল্লুম ছিলেন তাদের নেতা। তাঁর পূর্বপুরুষদের মধ্যে ছিল ইবীয়াসফ ও কোরহ। শল্লুম ও তাঁর বংশের লোকদের, অর্থাৎ কোরহীয়দের উপর উপাসনা-ঘরের দরজাগুলো পাহারা দেবার ভার ছিল। আজও তারা রাজবাড়ীর পূর্ব দিকের ফটকে থাকে। তাদের পূর্বপুরুষদের উপরেও ঠিক এইভাবেই সদাপ্রভুর আবাস-তাম্বুর দরজা পাহারা দেবার ভার ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
রক্ষীদের থেকে: শল্লুম, অক্কুব, টল্‌মোন, অহীমান ও তাদের বংশের লোকেরা। এই লোকেরা ছিল লেবি-গোষ্ঠীর ছাউনির রক্ষী। কোরির ছেলে শল্লুম ছিলেন তাদের নেতা। তাঁর পূর্বপুরুষদের মধ্যে ছিল ইবীয়াসফ ও কারুন। শল্লুম ও তাঁর বংশের লোকদের, অর্থাৎ কারুনীয়দের উপর বায়তুল-মোকাদ্দসের দরজাগুলো পাহারা দেবার ভার ছিল। আজও তারা রাজবাড়ীর পূর্ব দিকের দরজায় থাকে। তাদের পূর্বপুরুষদের উপরেও ঠিক এইভাবেই মাবুদের আবাস-তাম্বুর দরজা পাহারা দেবার ভার ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নিম্নলিখিত মন্দির রক্ষকরা জেরুশালেমে বাস করতেনঃ শল্লুম, অক্কুর, টলমুন ও অহিমান। শল্লুম ছিলেন এদের নেতা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দ্বাররক্ষীদের মধ্যে জেরুশালেমে বাস করতেন শল্লুম, অক্কুব, টল্মোন, অহীমান এবং তাঁদের আত্মীয়রা| শল্লুম ছিলেন এঁদের নেতা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
রক্ষীদের মধ্যে শল্লুম, অক্কুব, টল্‌মোন, অহীমান ও তাদের ভাইরা, এদের মধ্যে শল্লুম প্রধান।