1 Chronicles 9:18 — Compare Translations
7 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এরা এ যাবৎ পূর্ব দিকে অবস্থিত রাজদ্বারে থাকতো, এরাই লেবি-বংশের শিবিরের দ্বারপাল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা আজও পর্যন্ত পূর্বদিকের রাজ-দ্বারে মোতায়েন আছেন। এরাই লেবীয় কুলের অন্তর্ভুক্ত দ্বাররক্ষী।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইহারা এ যাবৎ পূর্ব্বদিক্স্থিত রাজদ্বারে থাকিত, ইহারাই লেবি-সন্তানদের শিবিরের দ্বারপাল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইহারা এ যাবৎ পূর্বদিক্স্থিত রাজদ্বারে থাকিত, ইহারাই লেবি-সন্তানদের শিবিরের দ্বারপাল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই সময় এদের গোষ্ঠীর লোকেরা পূর্বদিকের প্রবেশপথ রাজতোরণে পাহারা দিতেন। এর আগে এরা লেবীয়দের এলাকার দ্বারে পাহারা দিতেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এঁরা ছিলেন লেবি পরিবারগোষ্ঠীর সদস্য এবং পূর্বদিকে রাজদ্বারের পাশে দাঁড়াতেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এরাই এ পর্যন্ত পূর্ব দিকে অবস্থিত রাজদ্বারে থাকত, এই লোকেরা ছিল লেবি গোষ্ঠীর ছাউনির রক্ষী। কোরির ছেলে শল্লুম ছিলেন তাদের নেতা।