1 Chronicles 9:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যার যার নগরে যারা প্রথমে নিজ নিজ অধিকারে বসতি করলো, তারা এই— ইসরাইল, ইমামেরা, লেবীয়রা ও নথীনীয়েরা।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
নিজেদের নগরে, তাদের নিজস্ব বিষয়সম্পত্তির উপর প্রথমে কিছু ইস্রায়েলী মানুষজন, যাজক, লেবীয় ও মন্দির-সেবকেরাই পুনর্বাসন পেয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আপনাদের নানা নগরে যাহারা প্রথমে আপন আপন অধিকারে বসতি করিল, তাহারা এই,—ইস্রায়েল, যাজকগণ, লেবীয়গণ, ও নথীনীয়গণ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আপনাদের নানা নগরে যাহারা প্রথমে আপন আপন অধিকারে বসতি করিল, তাহারা এই- ইস্রায়েল, যাজকগণ, লেবীয়গণ, ও নথীনীয়গণ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা প্রথমে ফিরে এসে নিজেদের শহর ও গ্রামে নিজেদের জায়গা-জমির উপর আবার বাস করতে শুরু করল তারা ছিল পুরোহিত, লেবীয়, উপাসনা-ঘরের সেবাকারী এবং অন্যান্য ইস্রায়েলীয়েরা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা প্রথমে ফিরে এসে নিজেদের শহর ও গ্রামে নিজেদের জায়গা-জমির উপর আবার বাস করতে শুরুকরল তারা ছিল ইমাম, লেবীয়, বায়তুল-মোকাদ্দসের খেদমতকারী এবং অন্যান্য বনি-ইসরাইলরা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রথমে যারা বিভিন্ন জনপদে তাদের সম্পত্তি ফিরে পেয়েছিল, তাদের মধ্যে ছিল সাধারণ ইসরায়েলী, পুরোহিত, লেবীয় ও মন্দিরের পরিচারকেরা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরবর্তীকালে নিজেদের বাসস্থানে প্রথম যাঁরা ফিরে এসে আবার বাস করতে শুরু করেন তাঁদের মধ্যে যাজকবর্গ, লেবীয়, মন্দিরের দাস ছাড়াও কিছু ইস্রায়েলীয় ব্যক্তি ছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
নিজেদের নানা শহরে যারা প্রথমে নিজের নিজের অধিকারে বাস করল, তারা এই ইস্রায়েলীয়রা, যাজকরা, লেবীয়রা ও নথীনীয়রা।