1 Chronicles 9:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পুরাকালে ইলিয়াসরের পুত্র পীনহস তাদের নেতা ছিলেন এবং মাবুদের তাঁর সহবর্তী ছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রাচীনকালে ইলিয়াসরের ছেলে পীনহসের উপর দ্বাররক্ষীদের দেখাশোনা করার দায়িত্ব ছিল, এবং সদাপ্রভু তাঁর সাথে ছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পুরাকালে ইলিয়াসরের পুত্র পীনহস তাহাদের অধ্যক্ষ ছিলেন, এবং সদাপ্রভু তাঁহার সহবর্ত্তী ছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পুরাকালে ইলিয়াসরের পুত্র পীনহস তাহাদের অধ্যক্ষ ছিলেন, এবং সদাপ্রভু তাঁহার সহবর্তী ছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই সময় ইলীয়াসরের ছেলে পীনহসের উপর রক্ষীদের দেখাশোনার ভার ছিল এবং সদাপ্রভু তাঁর সংগে ছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই সময় ইলীয়াসরের ছেলে পীনহসের উপর রক্ষীদের দেখাশোনার ভার ছিল এবং মাবুদ তাঁর সংগে ছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইলিয়াসরের পুত্র পিনেহাস (অর্থ: প্রভু তাঁর সঙ্গে থাকুন) এককালে তাঁদের কাজকর্ম তদারক করতেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অতীতে ইলিয়াসরের পুত্র পীনহস মন্দিরের দ্বার রক্ষীদের তত্ত্বাবধান করতেন| প্রভু তাঁর সহায় ছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিন ইলীয়াসরের ছেলে পীনহসের উপর রক্ষীদের দেখাশোনার ভার ছিল এবং সদাপ্রভু তাঁর সঙ্গে ছিলেন।