1 Chronicles 9:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সবসুদ্ধ দ্বারপালের কাজের জন্য মনোনীত এই লোকেরা দুই শত বারো জন, তাদের গ্রামগুলোতে তাদের খান্দাননামা লেখা হয়েছিল। দাউদ ও শামুয়েল দর্শক তাদেরকে তাদের নিরূপিত কাজে নিযুক্ত করেছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রবেশদ্বারে যাদের দ্বাররক্ষী হওয়ার জন্য বেছে নেওয়া হল, তাদের সংখ্যা ছিল মোট 212 জন। তাদের গ্রামগুলিতে তারা বংশতালিকানুসারে নথিভুক্ত হলেন। দাউদ ও ভবিষ্যদ্বক্তা শমূয়েল তাদের আস্থাভাজন পদে নিযুক্ত করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সর্ব্বশুদ্ধ দ্বারপালের কার্য্যার্থে মনোনীত এই লোকেরা দুই শত বারো জন; তাহাদের গ্রামসমূহে তাহাদের বংশাবলি লিখিত হইয়াছিল। দায়ূদ ও শমূয়েল দর্শক তাহাদিগকে তাহাদের নিরূপিত কার্য্যে নিযুক্ত করিয়াছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সর্বসুদ্ধ দ্বারপালের কার্যার্থে মনোনীত এই লোকেরা দুই শত বারো জন; তাহাদের গ্রামসমূহে তাহাদের বংশাবলি লিখিত হইয়াছিল। দায়ূদ ও শমূয়েল দর্শক তাহাদিগকে তাহাদের নিরূপিত কার্যে নিযুক্ত করিয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দরজাগুলো পাহারা দেবার জন্য যাদের বেছে নেওয়া হয়েছিল তাদের সংখ্যা ছিল মোট দু’শো বারো। তাদের গ্রামগুলোতে যে সব বংশ-তালিকা ছিল সেখানে তাদের নাম লেখা হয়েছিল। দায়ূদ ও দর্শক শমূয়েল এই লোকদের দায়িত্বপূর্ণ দারোয়ানের কাজে নিযুক্ত করেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দরজাগুলো পাহারা দেবার জন্য যাদের বেছে নেওয়া হয়েছিল তাদের সংখ্যা ছিল মোট দু’শো বারো। তাদের গ্রামগুলোতে যে সব বংশ-তালিকা ছিল সেখানে তাদের নাম লেখা হয়েছিল। দাউদ ও নবী শামুয়েল এই লোকদের দায়িত্বপূর্ণ দারোয়ানের কাজে নিযুক্ত করেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিভিন্ন প্রবেশ পথ ও দ্বাররক্ষার জন্য সর্বমোট দুশো বারো জনকে প্রহরী নিযুক্ত করা হয়েছিল। তাঁরা যে এলাকায় বাস করতেন, সেই এলাকা অনুযায়ী তাঁদের নাম তালিকাভুক্ত, হয়েছিল। তাঁরা যে এলাকায় বাস করতেন, সেই এলাকা অনুযায়ী তাঁদের নাম তালিকাভুক্ত হয়েছিল। রাজা দাউদ ও নবী শমুয়েল এঁদের পূর্বপুরুষদের এইসব দায়িত্বপূর্ণ পদে নিযুক্ত করেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সব মিলিয়ে 212 জন ব্যক্তি পবিত্র তাঁবুর প্রবেশ পথগুলো পাহারা দিতেন| এদের সকলের নামই তাদের পারিবারিক ইতিহাসে লেখা আছে| এঁরা সকলে বিশ্বাসী ছিলেন বলেই ভাববাদী দায়ুদ ও শমূয়েল তাঁদের ও
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দরজাগুলো পাহারা দেবার জন্য যাদের বেছে নেওয়া হয়েছিল তাদের সংখ্যা ছিল মোট দুইশো বারো। তাদের গ্রামগুলোতে যে সব বংশ তালিকা ছিল সেখানে তাদের নাম লেখা হয়েছিল। দায়ূদ ও শমূয়েল দর্শক এই লোকদের দায়িত্বপূর্ণ দারোয়ানের কাজে নিযুক্ত করেছিলেন।