1 Chronicles 9:25 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তাদের গামস্থ ভাইদেরকে সময়ে সময়ে সপ্তাহের জন্য এসে তাদের সঙ্গে থাকতে হত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
গ্রামগুলিতে বসবাসকারী তাদের সহকর্মী লেবীয়রাও মাঝেমধ্যে এসে সাত দিনের জন্য তাদের কাজে সাহায্য করে যেতেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহাদের গ্রামস্থ ভ্রাতৃগণকে সময়ে সময়ে সপ্তাহের নিমিত্ত আসিয়া তাহাদের সঙ্গে থাকিতে হইত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহাদের গ্রামস্থ ভ্রাতৃগণকে সময়ে সময়ে সপ্তাহের নিমিত্ত আসিয়া তাহাদের সঙ্গে থাকিতে হইত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
গ্রাম থেকে তাদের ভাইদেরও পালা অনুসারে এসে সাত দিন করে তাদের কাজে সাহায্য করতে হত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
গ্রাম থেকে তাদের ভাইদেরও পালা অনুসারে এসে সাত দিন করে তাদের কাজে সাহায্য করতে হত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই রক্ষীদের আত্মীয় স্বজনেরা এঁদের কাজে সাহায্য করতেন। এঁরা গ্রামে বাস করতেন এবং পালাক্রমে সাতদিন মন্দির-দ্বারে পাহারা দিতেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রায়ই দ্বাররক্ষীদের আত্মীয়রা তাদের ছোট ছোট শহরতলী থেকে এসে এঁদের 7 দিনের জন্য সাহায্য করতেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
গ্রাম থেকে তাদের ভাইদেরও পালা অনুসারে এসে সাত দিন করে তাদের কাজে সাহায্য করতে হত।