1 Chronicles 9:27 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তারা আল্লাহ্‌র গৃহের চতুর্দিকে রাত যাপন করতো; কেননা তাদের প্রতি রক্ষার ভার ছিল; এবং তাদেরকেই প্রতিদিন প্রাতে দরজা খুলতে হত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঈশ্বরের গৃহের চারপাশে মোতায়েন থেকে তারা রাত কাটাতেন, কারণ তাদের সেটি পাহারা দিতে হত; এবং প্রত্যেকদিন সকালে সেটি খোলার জন্য তাদের চাবি রাখার দায়িত্বও দেওয়া হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহারা ঈশ্বরের গৃহের চতুর্দ্দিকে রাত্রি যাপন করিত; কেননা তাহাদের প্রতি রক্ষার ভার ছিল; এবং তাহাদিগকেই প্রতিদিন প্রাতে দ্বার খুলিতে হইত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহারা ঈশ্বরের গৃহের চতুর্দিকে রাত্রি যাপন করিত; কেননা তাহাদের প্রতি রক্ষার ভার ছিল; এবং তাহাদিগকেই প্রতিদিন প্রাতে দ্বার খুলিতে হইত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা ঈশ্বরের ঘরের কাছে বাস করত, কারণ সেই ঘর রক্ষা করবার ভার তাদের উপর ছিল, আর রোজ সকালে ঘরের দরজাও তাদের খুলে দিতে হত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা আল্লাহ্‌র ঘরের কাছে বাস করত, কারণ সেই ঘর রক্ষা করবার ভার তাদের উপর ছিল, আর রোজ সকালে ঘরের দরজাও তাদের খুলে দিতে হত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এঁরা মন্দিরের কাছেই বাস করতেন কারণ মন্দিরে পাহারা দেওয়া ও প্রতিদিন সকালে দ্বার খুলে দেওয়ার কাজ তাঁদের করতে হত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সারা রাত ধরে তাঁরা মন্দির পাহারা দিতেন এবং তারপর সকালে ঈশ্বরের মন্দিরের দরজা খুলে দিতেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা ঈশ্বরের ঘরের কাছে বাস করত, কারণ সেই ঘর রক্ষা করবার ভার তাদের উপর ছিল, আর রোজ সকালে ঘরের দরজাও তাদের খুলে দিতে হত।