1 Chronicles 9:28 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তাদের কতগুলো লোক সেবাকর্মের সমস্ত পাত্র রক্ষার কাজে নিযুক্ত ছিল, আর সেসব সংখ্যা অনুসারে ভিতরে নিয়ে যাওয়া ও সংখ্যা অনুসারে বাইরে আনা হত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের মধ্যে কয়েকজনকে মন্দিরের সেবাকাজে ব্যবহারের উপযোগী জিনিসপত্র দেখাশোনার দায়িত্বও দেওয়া হল; সেগুলি আনার ও নিয়ে যাওয়ার সময় তারা সেগুলি গুনে রাখতেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহাদের কতক লোক সেবাকর্ম্মার্থক পাত্র সকল রক্ষা করিতে নিযুক্ত ছিল, আর সে সকল সংখ্যানুসারে ভিতরে লইয়া যাওয়া ও সংখ্যানুসারে বাহিরে আনা হইত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহাদের কতক লোক সেবাকর্মার্থক পাত্র সকল রক্ষা করিতে নিযুক্ত ছিল, আর সেই সকল সংখ্যানুসারে ভিতরে লইয়া যাওয়া ও সংখ্যানুসারে বাহিরে আনা হইত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লেবীয়দের মধ্যে কয়েকজনের উপর উপাসনা-ঘরের সেবা-কাজে ব্যবহার করা জিনিসপত্র রক্ষা করবার ভার ছিল। সেগুলো বের করবার ও ভিতরে আনবার সময় তারা গুণে দেখত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লেবীয়দের মধ্যে কয়েকজনের উপর বায়তুল-মোকাদ্দসের এবাদত-কাজে ব্যবহার করা জিনিসপত্র রক্ষা করবার ভার ছিল। সেগুলো বের করবার ও ভিতরে আনবার সময় তারা গুণে দেখত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অন্যান্য লেবীয়দের মধ্যে কিছু লোক উপাসনার ব্যবহৃত পাত্রগুলির তত্ত্বাবধানের দায়িত্বে নিযুক্ত ছিল। উপাসনার ব্যবহারের আগে ও পরে সেগুলি পরীক্ষা করা ও গোণার দায়িত্ব ছিল তাদের।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিছু দ্বার রক্ষীদের কাজ ছিল মন্দিরের নিত্য ব্যবহৃত থালার হিসেব রাখা| এঁরা এই সমস্ত থালা বাইরে আনা ও নিয়ে যাওয়ার সময়ে গুনে রাখতেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
লেবীয়দের মধ্যে কয়েকজনের উপর উপাসনা ঘরের সেবাকাজে ব্যবহার করা জিনিসপত্র রক্ষা করবার ভার ছিল। সেগুলো বের করবার ও ভিতরে আনবার দিন তারা গুণে দেখত।